চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমারের দাম ১০০ মিলিয়ন কমেছে!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৮ অপরাহ্ণ ১০, জুন ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

গত কয়েক মৌসুম মাঠে কী করেছেন তার চেয়ে মাঠের বাইরের ঘটনাতেই বেশি খবরের শিরোনাম হয়েছেন নেইমার। সবশেষ জড়িয়েছেন ধর্ষণ অভিযোগ ও বিতর্কে।

ব্রাজিলের প্রীতি ম্যাচে চোটে মাঠ ছাড়ার পর আশঙ্কা সত্যি হয়েছে। সবশেষ ইনজুরির কারণে ঘরের মাঠে কোপা আমেরিকায় কোনোভাবেই আর খেলা হচ্ছে না নেইমারের।

নেইমারের ক্লাব পিএসজি জানিয়েছে, ২৭ বছরের ফরোয়ার্ডের গোড়ালির চোট সেরে উঠতে অন্তত চার সপ্তাহ সময় লাগবে।

ব্রাজিল কোচ টিটে অবশ্য আগেই নেইমারের বদলে উইলিয়ানকে দলে ডেকে নিয়েছেন। বুধবার রাতে কাতারের সঙ্গে প্রস্তুতি ম্যাচে গোড়ালিতে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন নেইমার।

শনিবার ব্রাজিলে উড়ে যান পিএসজির মূল দলের ডা. লরাঁ আউমন্ত ও ক্লাবের মেডিকেল বোর্ডের সদস্য বিশিষ্ট স্পোর্টস মেডিসিন প্রফেসর গেরার্ড সাউলাঁ। দু’জনে নেইমারকে পরীক্ষা করে দেখে জানান, তার ডান পায়ের গোড়ালির ল্যাটারাল লিগামেন্টে চোট রয়েছে।

ইনজুরি, বিতর্ক ও অভিযোগ, নানা ইস্যুতে জড়িয়ে পড়া নেইমারের পেছনের স্পন্সররাও নিজেদের অবস্থান নিয়ে ভেবে দেখার কথা জানাচ্ছে।

Reneta

নিজেদের বিজ্ঞাপন ক্যাম্পেইন থেকে নেইমারকে এরইমধ্যে ছেঁটে ফেলেছে মাস্টারকার্ড। নাইকি ও রেড বুলসের মতো প্রতিষ্ঠানও দ্রুত বিবৃতি দিয়ে তাদের অবস্থান পরিষ্কার করবে বলে জানাচ্ছে আন্তর্জাতিক মিডিয়া।

২০১৭তে বার্সেলোনা থেকে ২২২ মিলিয়ন ইউরোতে নেইমারকে কেনে পিএসজি। নানা বিতর্কিত ঘটনায় এখন তারকা এই খেলোয়াড়ের বাজারমূল্য কমে যাওয়ার চিন্তায় ফরাসি লিগ চ্যাম্পিয়ন ক্লাবটি।

ফরাসি দৈনিক লে’কিপে বলছে, পিএসজিতে যোগ দেয়ার পর থেকে এপর্যন্ত মাত্র ৫১.৮ শতাংশ ম্যাচে খেলতে পেরেছেন নেইমার। যেখানে লিওনেল মেসি ৮৭ ও ক্রিস্টিয়ানো রোনালদো এই সময়ে খেলেছেন ৭৭ শতাংশ ম্যাচ।

ফুটবল অবজারভেটরি সংস্থা সিআইএস চলতি বছরের শুরুতেই নেইমারের দর ২১৩ মিলিয়ন ইউরো থেকে কমিয়ে ১২০ থেকে ১৫০ মিলিয়ন ইউরোর মধ্যে রেখেছিল। সেটা এখন আরও কমবে বলেই ধারণা করছে দলবদল বাজারের সঙ্গে সংশ্লিষ্টরা।

সেইসঙ্গে ঘরের মাঠের কোপা আমেরিকায় তার অনুপস্থিতি নেইমারকে এবারের ব্যালন ডি’অর লিস্টের সেরা ৫০ থেকেও ছিটকে দিতে পারে!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমারপিএসজিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সিঙ্গাপুরের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ

সিঙ্গাপুরে উগ্রবাদী পোস্টের কারণে দুই বাংলাদেশির ওয়ার্ক পারমিট বাতিল, দেশে ফেরত

জুলাই ১৭, ২০২৬

বাংলাদেশের প্রেক্ষাগৃহে নোলানের নতুন ঝড়!

জুলাই ১৭, ২০২৬

বৃষ্টি, নৃত্য আর মানবিকতার মেলবন্ধনে চারুকলায় ‘ঘনঘটা’

জুলাই ১৭, ২০২৬

নেতৃত্ব বদলের নতুন বার্তা, ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পথে অ্যান্ডি বার্নহ্যাম

জুলাই ১৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT