ইউটিউবে এসেছে নিরব ও লাবণ্য লি অভিনীত ‘গেম রিটার্নস’ ছবির প্রথম গান। গতকাল সোমবার বিকালে লাইভ টেকনোলজির ইউটিউব চ্যানেলে এ গান প্রকাশ হয়। রয়েল খান পরিচালিত ছবিটির গানের শিরোনাম ‘ভালোবাসা গেছে বেড়ে’। গানটি দ্বৈত কণ্ঠে গেয়েছেন বেলাল খান ও উপমা।
নিরব বলেন, ‘মেলোডিয়াস একটি গান। গত বছর এই গানের শুটিং হয়েছিল। লোকেশন ছিল লালবাগের কেল্লার ভেতরে। খুব ভালো একটি গান। আশা করছি দর্শক-শ্রোতাদেরও ভালো লাগবে।’
ছবি প্রসঙ্গে তিনি বলেন, ‘গত বছরই ছবিটির শুটিং শেষ হয়েছে। ডিসেম্বরে চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্রও পেয়েছে। সামনে দুই ঈদের মাঝামাঝি কোনো এক সময়ে ছবিটি মুক্তি পাবে বলে প্রযোজকের কাছ থেকে জানতে পেরেছি।’
‘গেম রিটার্নস’ ছবির গান ‘ভালোবাসা গেছে বেড়ে’







