চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিয়ন্ত্রণহীন ট্রাক কেড়ে নিলো দশম শ্রেণির এক স্কুল ছাত্রীর প্রাণ

আবুল কাশেম হৃদয়আবুল কাশেম হৃদয়
৬:৩৩ অপরাহ্ন ৩১, জুলাই ২০১৮
কুমিল্লা, জনপদ
A A
সড়ক দুর্ঘটনা

ঢাকায় বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর পর এবার কুমিল্লায় দ্রুতগতির নিয়ন্ত্রণহীন ট্রাক কেড়ে নিলো দশম শ্রেণির এক স্কুল ছাত্রীর প্রাণ। সড়ক ছেড়ে ফুটপাতে উঠে আসা বেপরোয়া গতির ওই ট্রাকের চাপায় আহত হয়েছে আরো তিন শিক্ষার্থী।

মঙ্গলবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার গোমতা এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে।

নিহত আকলিমা আক্তার মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া গ্রামের আবিদ মিয়ার কন্যা। হতাহতরা সবাই মুরাদনগর উপজেলার গোমতা ইছাকিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

জানা যায়, মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে গোমতা ইছাকিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা মধ্যবিরতির সময় স্কুলের সামনের রাস্তার ফুটপাত দিয়ে হাঁটছিল। এসময় কুমিল্লাগামী দ্রুতগতির একটি ট্রাক সড়ক ছেলে ফুটপাতে উঠে শিক্ষার্থীদের চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই আকলিমা আক্তার নিহত হয়। আহত হ্য় আরো তিনজন। এরমধ্যে গুরুতর আহত ছাত্রী তামান্না ইসলামকে দাউদকান্দি উপজেলার গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

আহত মোঃ সিয়াম মাহমুদ জানায়, ট্রাকটি বেপরোয়া গতিতে সড়ক ছেড়ে ফুটপাতে এসে আমাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে আকলিমা নিহত হয় এবং আমরা ৩/৪ জন আহত হই।

Reneta

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জীবন হাজারী জানান, সংবাদ পেয়ে পুলিশ ট্রাকটির পিছু নিয়েও খুঁজে পায়নি। তবে ঘাতক ট্রাকটিকে আটকের চেষ্টা চালছে। ঘটনাস্থল ও গৌরীপুর হাসপাতালে হাইওয়ে পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন বলেও জানান তিনি।

Jui  Banner Campaign
ট্যাগ: ট্রাক চাপাশিক্ষার্থী নিহত
শেয়ারTweetPin

সর্বশেষ

জরিমানা হবে না বাংলাদেশের, মিলবে আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

পদত্যাগ করলেন বার্সা সভাপতি লাপোর্তা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

রেকর্ড দামে বিক্রি হল পিএসএলের দল

ফেব্রুয়ারি ৯, ২০২৬

নতুন সাংসদের অপেক্ষায় ন্যাম ভবন, চলছে শেষ মুহূর্তের সংস্কার

ফেব্রুয়ারি ৯, ২০২৬

পাকিস্তানকে ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলতে অনুরোধ বিসিবি সভাপতির 

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT