চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিহত সিনহার মাকে সেনাপ্রধানের চিঠি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২০ অপরাহ্ন ০৬, আগস্ট ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

কক্সবাজারে পুলিশের গুলিতে নিহত সাবেক সেনাকর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খানের মা নাসিমা আক্তারকে চিঠি দিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।

বৃহস্পতিবার দেয়া চিঠিতে তিনি সিনহার পরিবার প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে বলেন, ‘‘মেজর সিনহা মো: রাশেদ খান (অবঃ) এর অকাল মৃত্যুতে বাংলাদেশ সেনাবাহিনীর সকল সদস্যদের পক্ষ হতে আমি গভীর শোক ও আন্তরিক সমবেদনা প্রকাশ করছি।

মেজর সিনহা এর অকাল প্রয়ানে সেনাবাহিনী প্রধান হিসেবে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত শােকাহত এবং ব্যথিত। সন্তানহারা মাকে সান্ত্বনা প্রদানের উপযুক্ত ভাষা বােধকরি খুঁজে পাওয়া সম্ভব নয়। তবুও, এই চরম শােকাবহ মুহূর্তে পরম করুণাময় আল্লাহতায়ালার নিকট প্রার্থনা করি যেন তিনি আপনার ও আপনার পরিবারের সকল সদস্যদেরকে এই শোক কাটিয়ে উঠার শক্তি প্রদান করেন।

মেজর সিনহা একজন প্রতিশ্রুতিশীল, দক্ষ, সৎ, সাহসী এবং কর্তব্যপরায়ণ অফিসার ছিলেন। চাকরি জীবনে সকলের সাথে সুহৃদ আচরণ ও সহযােগিতামূলক মনােভাবের কারণে সকল স্তরের সেনাসদস্যের কাছে তার গ্রহণযােগ্যতা ছিল প্রশংসনীয়।

২০১৮ সালে তিনি স্বেচ্ছায় চাকরী হতে অবসর গ্রহণ করলেও তিনি সেনাপরিবারের একজন গর্বিত সদস্য ছিলেন। একটি অনাকাঙ্কিত ঘটনায় এমন একজন তরুণ তাজা প্রাণ এর মর্মান্তিক মৃত্যুতে সেনাবাহিনী তথা দেশ একজন অমিত সম্ভাবনামী সন্তানকে হারিয়েছে। এই অপূরণীয় ক্ষতি লাঘবের সাধ্য কারও নেই। আমরা সকলে পরম করুণাময় আল্লাহ তায়ালার কাছে মেজর সিনহা এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

সেনাবাহিনী প্রধান হিসেবে আমি আপনাকে আশ্রয় করতে চাই যে, অবসরপ্রাপ্ত হলেও, মেজর সিনহা এর মর্মান্তিক মৃত্যুর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

Reneta

ইতোমধ্যেই আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই মর্মান্তিক দুর্গটনা সম্পর্কে অবহিত করেছি। মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত গুরুত্বসহকারে এবং সহানুভূতির সাথে সুবিচার নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন।

জেনারেল আজিজ
জেনারেল আজিজ

এরই ফলশ্রুতিতে একটি উচ্চ পর্যায়ের যৌথ তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং উক্ত কমিটি সরেজমিনে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য অনুসন্ধান ও দোষী ব্যক্তিদের শাস্তির আওতায় আনার লক্ষ্যে কাজ করছে। এছাড়াও, এই অনাকাঙ্কিত মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধান ও ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে সেনাবাহিনীর পক্ষ হতে প্রশাসন ও পুলিশ বাহিনীর সর্বোচ্চ পর্যায়ে নিবিড় যােগাযােগ হাপন করা হয়েছে।

আমি দৃঢ়ভাবে বলতে চাই যে, আপনার সন্তানকে আমরা ফিরিয়ে দিতে পারবনা, তবে তার এই অকাল মৃত্যুর সুবিচার নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী সকল প্রচেষ্টা অব্যাহত রাখবে ইনশাআল্লাহ।

সর্বশক্তিমান আল্লাহ তায়ালা আপনার প্রয়াত সন্তানকে জান্নাতবাসী করুন এবং আপনাকে ও আপনার পরিবারের সকলকে শােক সহ্য করার ধৈর্য ও মনােবল দান করুন এই প্রার্থনাই করছি।’’

গত শুক্রবার দিবাগত রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন সিনহা রাশেদ খান।

Jui  Banner Campaign
ট্যাগ: পুলিশের গুলিতে নিহতমেরিন ড্রাইভ সড়কসিনহা রাশেদ খান
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের মানুষ পরিবর্তন চায় কিন্তু একটি মহল পরিবর্তনের বিরোধী: জামায়াত আমির

ফেব্রুয়ারি ৯, ২০২৬

ডিআরইউ ব্যাডমিন্টন দ্বৈতে চ্যাম্পিয়ন মাসুম-সাব্বির

ফেব্রুয়ারি ৯, ২০২৬

বিশ্বকাপের মাঝে ভারত ছাড়লেন আমিরাতের পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড়

ফেব্রুয়ারি ৯, ২০২৬

মঙ্গলবার ৮ লেখকের হাতে তুলে দেয়া হবে ‘ঢাকা ব্যাংক–আনন্দ আলো সাহিত্য পুরস্কার’

ফেব্রুয়ারি ৯, ২০২৬

নৌবাহিনীর অভিযানে টেকনাফে ২৫ কোটি টাকার ইয়াবা জব্দ

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT