চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিহত রাজীবের দুই ভাইয়ের দায়িত্ব নেবেন অনন্ত জলিল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫০ অপরাহ্ণ ১৭, এপ্রিল ২০১৮
বিনোদন
A A

আজ চিত্রনায়ক অনন্ত জলিলের জন্মদিন। অথচ এমন দিনে বাসচাপায় হাত হারানো কলেজ ছাত্র রাজীব হোসেন চলে যাওয়ায় মন কেঁদে উঠেছে এই চিত্রনায়কের।

নিহত রাজীবের অসহায় দুই ভাইয়ের লেখাপড়ার দায়িত্ব নিতে চান জন্মদিনে এমন একটি ঘোষণা ফেসবুকে দিয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক অনন্ত জলিল।

মঙ্গলবার রাতে অনন্ত জলিল জানিয়েছেন, আজকের দিনে আল্লাহ্তায়ালা তার সুন্দর ধরণী আর সুন্দর সুন্দর সৃষ্টির মাঝে আমাকে পাঠিয়েছেন, আজ আমার জন্মদিন, তাই শুকুর আলহামদুলিল্লাহ্। রাব্বুল আলআমিনের নিকট আমি কৃতজ্ঞ, এ কারণে যে এমন আনন্দের দিনে তিনি আমাকে স্বপরিবারে মক্কায় অবস্থান করার সুযোগ করে দিয়েছেন।

জন্মদিনের দিনে তার মন খারাপের কথা উল্লেখ করে তিনি বলেন, কিছু দিন আগে বাস দুর্ঘটনায় রাজীব নামে একজন মেধাবী শিক্ষার্থী তার হাত হারিয়ে ছিলেন। এবং আজ তিনি পৃথিবী হতে বিদায় নিয়েছেন। যা আমাকে বেশ মর্মাহত করেছে। বাবা-মা হারা এই সন্তান তার ছোট দুই ভাইকে পিতা-মাতার স্নেহ দিয়ে আগলে রেখেছিলো।

কিন্তু রাজীবের অকাল বিদায়ে তার দুই ছোট ভাইয়ের ভবিষ্যৎ হুমকির মুখে পড়েছে। তাই আমার জন্মদিনে আমি চাচ্ছি যে পরিবার হারা এই দুই সন্তানের পড়ালেখার দায়িত্ব নিতে।

উল্লেখ্য, গত ৩ এপ্রিল বাংলামোটর এলাকায় ওভারটেকিং করতে গিয়ে দুটি বাসের রেষারেষিতে সরকারি তিতুমীর কলেজের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র রাজীবের ডান হাত বাস দুটির মাঝখানে চাপা পড়ে বিচ্ছিন্ন হয়ে যায়। সবাইকে কাঁদিয়ে সোমাবার দিবাগত রাতে না ফেরার দেশে চলে গেছেন রাজীব।

Reneta

২০০৭ সালে রাজীবের বাবা মারা যাওয়ার পর তিনি তাঁর দুই ভাই আবদুল্লাহ হৃদয় এবং মেহেদী হাসান বাপ্পীর অভিভাবক ছিলেন। রাজীব তাঁর মাকে হারান যখন তাঁর বয়স ছিল আট বছর এবং তাঁর ছোট ভাইয়ের বয়স ছিল ১০ মাস। ২০১২ সালে এইচএসসি পাস করার পর রাজীব তাঁর ভাইদের লেখাপড়ার খরচ জোগাড় করার জন্যে গ্রাফিক ডিজাইনিংয়ের কাজ শুরু করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্ত জলিলবর্ষাবাস চাপারাজীবলিড বিনোদন
শেয়ারTweetPin1

সর্বশেষ

নাচে-গানে সুরের মূর্ছনায় জমকালো মঞ্চায়নে পর্দা উঠল বিশ্বকাপের

জুন ১২, ২০২৬

বাজেট প্রথমবারের মত সৃজনশীল অর্থনীতিতে গুরুত্ব

জুন ১১, ২০২৬

বাজেটে শিক্ষা খাতে আগের বছরের চেয়ে বরাদ্দ বেড়েছে

জুন ১১, ২০২৬

ফ‍্যাসিষ্ট আমলের মত ঋণ করে ঘি না খাওয়ার কথা বলে আবার ঋণেই ভরসা

জুন ১১, ২০২৬

খাদ্যনিরাপত্তা ও গ্রামীণ অর্থনীতিকে প্রস্তাবিত বাজেটে বিশেষ গুরুত্ব

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT