চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বিচার গুলিবর্ষণের প্রতি আচ্ছন্ন ছিলো সে!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৬ অপরাহ্ণ ২৩, জুলাই ২০১৬
আন্তর্জাতিক
A A

মানুষের উপর নির্বিচারে গুলিবর্ষনের ঘটনার প্রতি ‘আচ্ছন্ন’ ছিলো মিউনিখে হামলাকারী সেই ১৮ বছর বয়সী ব্যক্তি। ৯ জনকে হত্যা এবং শিশুসহ ২৭ জনকে আহত করা ইরানী বংশোদ্ভূত বন্দুকধারীর বাড়িতে তল্লাশি চালিয়ে সংবাদপত্র থেকে কেটে রাখা বিভিন্ন হামলার খবরের সংগ্রহ পাওয়া যায়। যার মধ্যে ‘কেন শিক্ষার্থীরা হত্যা করে?” শিরোনামের একটি প্রতিবেদনও রয়েছে বলে জানায় পুলিশ।

হতাশাজনিত কারণে মানসিক হাসপাতালে চিকিৎসাধীনও ছিলো উল্লেখ করে তার সাথে ইসলামিক স্টেটের কোন সম্পর্ক খুঁজে পাওয়া যায়নি বলে জানিয়েছে জার্মান পুলিশ। পরে আত্মহত্যা করা হামলাকারীর দেহ ঘটনাস্থল থেকে প্রায় ১ কিলোমিটার দূরে পরে থাকতে দেখা যায়। অবশ্য তার নাম প্রকাশ করা হয়নি।

মিউনিখেই জন্ম নেয়া হামলাকারী ৯এমএম গ্লোক পিস্তল দিয়ে স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৬ টায় অলিম্পিয়া শপিং মলে হামলা চালায়।

জার্মান পত্রিকা বিল্ড জানায়, মল থেকে প্রায় ২ কিলোমিটার দূরে মার্ক্সভোরস্ট্যাড জেলার ডেশোয়ের স্ট্র্যাইসের একটি বাড়িতে অভিযান চালিয়ে সন্দেহভাজনের বাবার সাথে কথা বলেছে পুলিশ। যদিও তা নিশ্চিত না করে ‘পুলিশি অভিযান চলমান’ জানায় পুলিশ।

সন্দেহভাজনকে প্রতিবেশীরা ‘খুবই শান্ত’ অভিহিত করে, ‘অন্যদের সে শুধু ‘হ্যালো’ শব্দটাই বলতো’ বলে জানান। স্থানীয় একটি কফি শপের মালিক স্টিফান এ্যাসোসিয়েটেড প্রেসকে জানান, তার (সন্দেহভাজনের) আচরণে প্রকাশ পেতো সে খুবই লাজুক।

স্টিফেন বলেন, “সে কখনো ক্যাফেতে আসতো না। সে শুধুই প্রতিবেশী ছিলো। কোন কথাও বলতো না।”
হামলার প্রত্যক্ষ করা কয়েকজন জানান, মলে প্রবেশ করার আগে হামলাকারী হ্যানয়ের স্ট্রিটে মানুষের উপর নির্বিচারে গুলি করে।

Reneta

একটি ভিডিওতে দেখা যায় ম্যাকডোনাল্ড ফাস্ট-ফুড রেস্টুরেন্টের বাইরে একজন গুলি চালাচ্ছে এবং মানুষেরা পালিয়ে যাচ্ছে। আবারও গুলি চালানোর আগে একটি সমতল ছাদের উপর দিয়ে একাকী হেঁটে যেতে দেখা যায় বন্দুকধারীকে অপর একটি ভিডিওতে। পরে এক জায়গায় দাড়িয়ে ভিডিও করা ব্যক্তির উদ্দেশ্যে “আমি জার্মান” বলে চিৎকার করতেও শুনা যায়।

শপিং মলে থাকা লুয়ান জাকিরি নামের একজন প্রত্যক্ষদর্শী জানান, সামরিক ধাচের বুটে পরিহিত এবং ব্যাগ ছিলো বন্দুকধারীর। দোকানে লুকিয়ে থেকে সিড়িতে দুইজনকে গুলি করতে দেখেন তিনি।

এই হামলার উদ্দেশ্য বা এর পেছনে কোন জঙ্গি সংগঠন দায়ী কিনা তা এখনও পরিষ্কার নয়। তবে সন্ত্রাসীদের যোগসূত্রতা উড়িয়ে দেননি জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল।

জার্মানির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ব্যাভারিয়ার রাজধানী মিউনিখ এখন থমথমে। শোক জানিয়ে দেশ জুড়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার আদেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী থমাস ডি ম্যাইজিয়ের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মিউনিখ হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT