চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনী র‌্যালি চলাকালে ব্রাজিলে প্রেসিডেন্ট প্রার্থী ছুরিকাহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৫ পূর্বাহ্ণ ০৭, সেপ্টেম্বর ২০১৮
আন্তর্জাতিক
A A

ব্রাজিলে নির্বাচনী র‌্যালি চলাকালে প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম সারির একজন প্রার্থীকে ছুরিকাঘাত করা হয়েছে। মিনাস গেরাইস রাজ্যে ভিড়ের মধ্যে ছুরিকাঘাত করা হয় দক্ষিণপন্থী বিতর্কিত রাজনীতিবিদ জাইর বলসোনারো।

হামলার পর আহত জাইর বলসোনারোর অপারেশন করতে হয়েছে। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন একজনকে আটক করেছে বলে বিবিসি জানিয়েছে।

ভিডিও ফুটেজে দেখা যায়, জাইর বলসোনারো র‌্যালিতে যখন সমর্থকদের সঙ্গে হাত মেলাচ্ছিলেন তখন ছুরি দিয়ে তাকে আঘাত করা হয়। এরপর সমর্থকরা দ্রুত তাকে একটি গাড়িতে করে হাসপাতালে নিয়ে যায়।

অপারেশনের পর চিকিৎসকরা জানিয়েছেন, তার আঘাত ছিল গুরুতর। এ হামলায় তার মৃত্যু হতে পারতো, তবে এখন তার অবস্থা স্বাভাবিক আছে।

পুলিম জানিয়েছে, জাইর বলসোনারোর ওপর হামলার ঘটনায় সন্দেহভাজনভাবে আদেলিও অবিসপো নামের একজনকে আটক করা হয়েছে।

বর্ণবাদী এবং সমকামিতা নিয়ে অনেকবার বিতর্কের জন্ম দেয়া জাইর বলসোনারোকে আগামী মাসে ব্রাজিলে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে শক্তিশালী ও জনপ্রিয় প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে।

Reneta

নির্বাচনী জরিপ বলছে, সাবেক প্রেসিডেন্ট লুলা ডি সিলভা যদি নির্বাচনে তার নিষেধাজ্ঞা কাটিয়ে উঠতে না পারেন তাহলে জাইর বলসোনারো বেশিরভাগ ভোট পাবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্রাজিল
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT