নির্বাচনী ঐক্য সুসংহত রাখতে জোট নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। কারাগার থেকেই তিনি নেতাদের প্রতি এই আহ্বান জানিয়েছেন বলে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার দুপুরের পর কারাগারে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান মির্জা ফখরুল।
বিকেলে সাংবাদিকদের ফখরুল বলেন, কারাগারে বেগম খালেদা জিয়াকে দু’দিন ধরে থেরাপি দেয়া হচ্ছে না। তবে আজ থেরাপি দেয়া হতে পারে বলে জানান তিনি।
বেগম খালেদা জিয়াকে পিজি হাসপাতালে নিয়ে চিকিৎসার দাবিও জানিয়েছেন বিএনপি মহাসচিব।
গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিচারিক আদালতের রায়ের পর থেকে রাজধানীর নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন খালেদা জিয়া।
তবে গত ৬ অক্টোবর চিকিৎসার জন্য তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি।
তবে গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তাকে আবারও কারাগারে নিয়ে যাওয়া হয়।







