চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিরব-মিথিলাকে নিয়ে শুরু মামুনের ‘অমানুষ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৬ অপরাহ্ণ ০১, এপ্রিল ২০২১
বিনোদন
A A

আলোচিত চিত্রপরিচালক অনন্য মামুনের নতুন সিনেমা ‘অমানুষ’-এ জুটিবদ্ধ হয়েছেন নিরব-মিথিলা। এমন ঘোষণা এসেছিলেন সপ্তাহ দুয়েক আগে।

এবার সেই সিনেমার শুটিং শুরু হলো বৃহস্পতিবার সকাল থেকে। সাভারের বিরুলিয়া এলাকায় ‘অমানুষ’-এর শুটিং শুরু হয়েছে। প্রথমদিনের শুটিংয়ে নিরব-মিথিলা ছাড়াও অংশ নিয়েছেন শহীদুজ্জামান সেলিম।

পরিচালক অনন্য মামুন জানান, ২৪ তারিখ ফটোশুট ও লুক সেটের কাজ করেছি। এরপর থেকে চিত্রনাট্য ও গল্পের কাজ করেছি। বৃহস্পতিবার থেকে শুটিং শুরু হয়েছে। সবাই ফুল অব এনার্জি নিয়ে শুটিং করছেন। একটানা শুটিংয়ে পুরো কাজ শেষ হবে।

নিরব সিনেমায় নিয়মিত হলেও মিথিলার প্রথম সিনেমা এটি। সেই হিসেবে তারা দুজন বড়পর্দায় নতুন জুটি। ঘোষণার শুরু থেকে আলোচনায় রয়েছে সিনেমাটি। তবে নিরব-মিথিলার বন্ধুত্ব এক যুগের বেশি। দুজনে একসঙ্গে ম্যাগাজিনের ফটোশুট ও মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠানে বিজ্ঞাপনে কাজ করেছিলেন। এবার তাদের রসায়ন দেখা যাবে বড় পর্দায়।

‘অমানুষ’ সিনেমা প্রসঙ্গে মিথিলা বলেন, পরিচালক মামুন ও আমার ফ্রেন্ড নিরব যখন আমাকে সিনেমার গল্পটা শোনায় তখন মনে হয় এ গল্পের জন্য আমি অপেক্ষা করছি। তাছাড়া সিনেমা করতে গেলে মানসিক প্রস্তুতির বিষয় থাকে। আমি কাজের জন্য প্রস্তুত। তাছাড়া আমি ফুলটাইম একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। সময় মেলানো ও গল্প পছন্দ হওয়ার বিষয়টিও থাকে। সবকিছু মিলে যাওয়া ‘অমানুষ’ সিনেমাটি করতে যাচ্ছি।

অমানুষ সিনেমায় নিরবকে পাওয়া যাবে নতুন আঙ্গিকে। তিনি বলেন, কিছুদিন পর লুক প্রকাশ হবে। তখনই সবাই বুঝতে পারবেন কাজটির জন্য কতকিছু ছাড় দিতে হয়েছে। এমনকি শখের চুলও ফেলে দিতে হচ্ছে। তবে লুক দেখে সবাই চমকে উঠবেন এটা নিশ্চিত। একটানা শেষ করতে চাই সিনেমাটি। যাতে অন্যদিকে মনোযোগ দিতে না হয়।

Reneta

পরিচালক অনন্য মামুন জানান, আগামী সপ্তাহে বান্দরবানের বিভিন্ন লোকেশন চলবে সিনেমাটির শুটিং। এটি ওয়েব ফিল্ম নয়। পরিপূর্ণ সিনেমা হলের জন্যই নির্মিত হচ্ছে ‘অমানুষ’।

ছবিতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করবেন রাশেদ মামুন অপু, নওশাবা, শাহীন মৃধা প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্য মামনুঅমানুষনওশাবানিরবমিথিলারাশেদ মামুন অপুলিড বিনোদনশহীদুজ্জামান সেলিমশাহীন মৃধাসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের বিপ্লবী গার্ডকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাজ্য

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতে সরকারি সহায়তা দেওয়া হবে’

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন: ২ জনের মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

‘মেসিকে ঘুম পাড়িয়ে ফাইনালে যাবে ইংল্যান্ড’

জুলাই ১৩, ২০২৬

ঘোষণা দিয়ে ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT