চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজের চরিত্র নিজেই লিখলেন মেহজাবীন!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১০ অপরাহ্ণ ২৯, ফেব্রুয়ারি ২০২০
বিনোদন
A A

এই সময়ের ব্যস্ততম অভিনেত্রীদের একজন মেহজাবীন। একের পর এক নাটকে দুর্দান্ত সব চরিত্রে অভিনয় করছেন তিনি। এবার অন্যের লেখা চরিত্রে নয়, নিজের জন্য নিজেই তৈরী করলেন চরিত্র!

হ্যাঁ, প্রথমবারের মত নাটকের গল্প লিখেছেন মেহজাবীন। শুধু গল্প লিখেই শেষ নয়, পাশাপাশি চিত্রনাট্যও তৈরী করেছেন। এতে মূল চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন নিজেই।

নাটকের নাম ‘থার্ড আই’। এটি পরিচালনা করেছেন শ্রাবণী ফেরদৌস। গেল ২৬ ও ২৭ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরা ও বনানীতে নাটকটির শুটিং শেষ হয়। নাটকটিতে মেহজাবীনকে দেখা যাবে একজন নারী বিক্রয়কর্মীর চরিত্রে।

মেহজাবীন বলেন, একজন নারী হিসেবে আমি সবসময়ই সচেতন থাকি। আর এই গল্প ভাবনাটা আমার মাথায় এসেছে আরও কয়েকবছর আগেই। বিভিন্ন সময় আমরা যখন শপিং করতে যাই, তখন নানারকম তিক্ত অভিজ্ঞতার অনেক ঘটনাই শুনেছি। সেজন্য আমি কখনও শপিং করতে গেলে বা শুটিংয়ের জন্য হলেও কোন চেঞ্জিং রুমে ড্রেস চেঞ্জ করতে ইচ্ছুক না। প্রয়োজনে সেটা আমার গাড়িতে করবো নাহলে অন্য কোথাও না। এমন ভাবনাটা সবসময় আমার মাথায় কাজ করতো। এবার সেই ভাবনাটাকে নিয়েই একটা গল্প সাজিয়েছি।

প্রথমবার নাটকের গল্প লিখা প্রসঙ্গে তিনি বলেন, এটাই আমার প্রথম লেখা নাটক। নিজের সচেতনতার ভাবনাটাকে গুরুত্ব দিয়েই এটা লেখা। আমরা আমাদের পারিপার্শ্বিক অবস্থা, চলাফেরা থেকেই অনেক গল্প খুঁজে পাই। সামনে যদি সেরকম সুযোগ হয় তাহলে হয়তো মাঝেমাঝেই লেখার চেষ্টা করবো।

নাট্য নির্মাতা শ্রাবণী ফেরদৌস বলেন, নারীরা যেন এখন কোথাও নিরাপদ না। হোক সেটা রাস্তায় কিংবা শপিংমলে। শপিং মলে নারীদের পোশাক চেইঞ্জ করাটাও এখন খুব ঝুঁকিপূর্ণ। এমনই বিষয় নিয়ে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘থার্ড আই’।

Reneta

তিনি আরও বলেন, গেল বছরেও নারী দিবসের নাটক নির্মাণ করেছিলাম, সেটি বেশ প্রশংসিত হয়েছিল। এবার যখন একই প্রজেক্ট পেলাম তখন মেহজাবীনের সঙ্গে আলাপকালে সে তার পছন্দের একটি গল্প শেয়ার করে। গল্প শুনে মনে হলো, এরকম সচেতনতাটা আমাদের মধ্যে সবসময় থাকা দরকার। সেই জায়গা থেকে তার গল্প নিয়েই কাজটা করি এবং খুব সুন্দর একটি কাজ হয়েছে। মেহজাবীন কাজটির বিষয়ে ভীষণ সহযোগীতা করেছে।

নারী দিবস উপলক্ষে নির্মিত এই নাটকটিতে মেহজাবীন ছাড়াও আরও অভিনয় করেছেন মনির খান শিমুল, আবির মির্জা প্রমুখ। আগামী ৮ মার্চ নাটকটি একটি বেসরকারি টেলিভিশনে প্রচারের পর ইউটিউবেও মুক্তি পাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গল্পনাটকনারী দিবসমেহজাবীনশিমুল
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপের রেকর্ড গড়ার ম্যাচে সেনেগালকে হারিয়ে শুরু ফ্রান্সের

জুন ১৭, ২০২৬

মাঠের লড়াইয়ের আগে সংঘর্ষে জড়াল আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকরা

জুন ১৭, ২০২৬

টোয়াব নির্বাচনে হানিফের নেতৃত্বাধীন ‘রিলায়েন্স ফোরাম’ প্যানেল বিজয়ী

জুন ১৬, ২০২৬

টোরি পেন্সো হতে চলেছেন বিশ্বকাপ পরিচালনায় দ্বিতীয় নারী

জুন ১৬, ২০২৬

থমাসকে ভিসা না দেয়া, কানাডার সিদ্ধান্তে ঘানার আপিল

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT