চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজের গিটার বিক্রি করছেন আইয়ুব বাচ্চু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০২ অপরাহ্ণ ০৬, জুলাই ২০১৭
বিনোদন
A A
শখের গিটারের মাঝে আইয়ুব বাচ্চু

শখের গিটারের মাঝে আইয়ুব বাচ্চু

‘ভীষণ ইচ্ছে ছিল, গিটার বাজিয়েদের সঙ্গে নিয়ে দেশব্যাপী গিটার প্রতিযোগিতা করার। সেখানে এই গিটারগুলো বাজিয়ে বিজয়ীরা জিতে নেবে আমার প্রাণের চেয়েও প্রিয় এক একটি গিটার! কিন্তু অনেক চেষ্টা করার পরও কোনো স্পন্সর পেলাম না।’ গতকাল বুধবার রাতে নিজের ফেসবুক পেজে লিখেছেন জনপ্রিয় ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু।

আইয়ুব বাচ্চু আরও লিখেছেন, ‘তারা প্রাণ উজাড় করে গিটার বাজাবে আর আমরা আনন্দের সাথে শুনব, দেখব এবং উৎসাহ দেব— যাতে করে প্রজন্ম থেকে প্রজন্মে এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকে। কিন্তু হয়ে ওঠেনি আমার স্বপ্নের বাস্তবায়ন! কারণ হয়তোবা আমার স্বপ্নটা একটু বেশি বড় ছিল গিটার নিয়ে!’

এবার একটু অভিমান নিয়েই আইয়ুব বাচ্চু তার কঠিন সিদ্ধান্তের কথা জানালেন। তি​নি লিখেছেন,‘আমি ঠিক করেছি প্রথম পাঁচটা গিটার বিক্রি করে দেব তাদের কাছে, যারা গিটার বাজায় কিংবা যারা আমার গিটারগুলো সংরক্ষণে রাখতে চায়। এই অফার থাকবে আগামী ৫ দিনের জন্য।’

আইয়ুব বাচ্চুর এই গিটারগুলো বিক্রি হবে
আইয়ুব বাচ্চু তার এই গিটারগুলো বিক্রি করবেন

আইয়ুব বাচ্চুর এই গিটারগুলো হলো— ErnieBall MUSIC MAN #AXIS, CARVIN #JB, CARVIN, ErnieBall MUSIC MAN #JP, CHARVEL। এই সবকটি গিটারই যুক্তরাষ্ট্রে তৈরি। আর এগুলোর ব্যাপারে আগ্রহীদের ‍+৮৮০ ১৯৭৩০২০৮৪০ নম্বরে যোগাযোগ করতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইয়ুব বাচ্চু
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT