চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজেদের মাইনোরিটি না ভাবতে বৌদ্ধদের প্রতি ওবায়দুল কাদেরের আহ্বান

মাহবুব মোর্শেদমাহবুব মোর্শেদ
২:০৪ অপরাহ্ণ ০৪, অক্টোবর ২০১৭
রাজনীতি
A A

‘নিজেদের মাইনোরিটি না ভেবে বুকে বল নিয়ে চলুন’ বৌদ্ধ সম্প্রদায়ের নেতাদের এভাবেই সাহস যুগিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৌদ্ধদের প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বুধবার ধানমণ্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হওয়া এ বৈঠকে ওবায়দুল কাদের বলেন, ‘সাহস রাখেন; আপনাদের অভিভাবক রয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেকোনো সঙ্কটে আপনাদের পাশে রয়েছেন।’

বৌদ্ধ নেতারা বলেন, মিয়ানমারের বৌদ্ধদের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই। ধর্ম এক হলেও আমাদের কৃষ্টি-কালচার আলাদা।

ওবায়দুল কাদের বলেন, রোহিঙ্গা ইস্যু কাজে লাগিয়ে কেউ যেন সাম্প্রদায়িক বিভাজন তৈরি করতে না পারে, সেদিকে খেয়াল রাখবেন। তিনি আরও বলেন, ‘আবেগ বা ক্ষোভের বশে কেউ আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করলে মুখ বুঁজে থাকবেন না, সঙ্গে সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধিকে জানাবেন। আমাদের জানাবেন।’

অল্প কিছু বিচ্ছিন্ন ঘটনায় শঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, এখন পর্যন্ত যে সকল বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে; সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

দুর্বৃত্ত যে-ই হোক না কেনো; তার বিরুদ্ধ ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগ পরিচয়েও দুর্বৃত্ত রয়েছে। সকলের ব্যাপারে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।

Reneta

এদিকে, বৌদ্ধদের ধর্মীয় প্রবারণা উৎসবের অর্থের একটি অংশ রোহিঙ্গাদের ত্রাণ ভাণ্ডারে জমা দেওয়ার ঘোষণা দেন বৌদ্ধ নেতারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদেরবৌদ্ধরোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমেছে স্বর্ণের দাম

জুলাই ১৩, ২০২৬

শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না, যত্নও নিতে হবে: প্রধানমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬

বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬

বাংলাদেশের বন্যা-ভূমিধসে প্রাণহানিতে শোক জানালেন পাকিস্তানের প্রেসিডেন্ট

জুলাই ১৩, ২০২৬

হরমুজ সংকটে আবারও ঊর্ধ্বমুখী তেলের বাজার

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT