বিয়ের দু’বছরের মাথায় নিজেদের ব্যক্তিগত জীবনের অনেক কথাই ফাঁস করলেন বলিউডের রোমান্টিক দম্পতি শহীদ-মীরা। জনপ্রিয় সেলিব্রেটি টক শো ‘কফি উইথ করণ’ বিশেষ একটি পর্বে তারা জীবনের বহু কথাই অকপটে বলেন যা বিয়ের পর কখনোই শহীদ বা মীরা বলেননি।
প্রথমবারের মতো টেলিভিশনে অভিষেক হওয়া শহীদ-মীরা দম্পতি এরআগে কখনোই ক্যামেরার পর্দায় আসেননি। দুষ্টু-মিষ্টি ভরার মীরা সেলিব্রেটি স্বামীকে নিয়ে অনেক কথাই অনুষ্ঠানের উপস্থাপক করণ জোহরের সঙ্গে শেয়ার করেন।
বিয়ের প্রসঙ্গ অাসলে মীরা করণকে বলেন, শহীদের পরিবার থেকে যখন তাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠানো হয়, তখন নাকি তার মা মনে করেছিলেন এই প্রস্তাব শহীদের ছোট ভাইয়ের জন্য।
বয়সে ১৩ বছরের বড় এক ছেলের সঙ্গে যখন মীরাকে আলাপ করতে বলা হয়েছিল, তখন প্রথমেই তার মাথায় এসেছিল, ‘হায়! এই ছেলে তো আমার বড় বোনের বয়সী। এই সম্পর্ক কখনোই হতে পারে না। আর শহীদও এত ‘পুচকে’ মেয়েকে বিয়ে করার প্রস্তাব পেয়ে নিজের পরিবারের লোকদের পাগল ভেবেছিলেন। কিন্তু এরাই এখন বলিউডের সুখী দম্পতিদের মধ্যে একজন। 
তারকাখ্যাতি পাওয়া এ টক শো’র মূল আকর্ষণ হলো করণের র্যাপিড ফায়ার রাইন্ড। এই রাউন্ডে শহীদের দিক থেকে বুদ্ধিমতী মীরা এগিয়ে ছিলেন। করণ মীরার কাছে প্রশ্ন করেন তাদের মধ্যে বিয়ে বিচ্ছেদের ঘটনা ঘটার চারটি কারণের মধ্যে কোনটি হতে পারে?
প্রতারণা, শ্বশুর-শাশুড়ির প্যারা, ব্যাড সেক্স এবং বিরক্তি। তার জবাব দিতে গিয়ে মীরা বলেন, আমাদের মধ্যে শ্বশুর-শাশুড়ির প্যারা নেই, একে অন্যের প্রতি বিরক্ত নই, আমাদের মধ্যে ব্যাড সেক্স নেই। তাহলে প্রতারণা আমাদের মধ্যে দুরত্ব বাড়াতে পারে। কিন্তু আত্মবিশ্বাসী মীরা এও বলেন তাদের এটি হওয়ার কোনো সম্ভাবনা নেই।
প্রসঙ্গত ২০১৫ সালে পারিবারিকভাবে দিল্লীর মেয়ে মীরা রাজপুতকে বিয়ে করেন বলিউডের ‘চকলেট বয়’ খ্যাত শহীদ কাপুর। বিয়ের ঠিক একবছরের মাথায় কন্যা সন্তানের জনক-জননী হয়েছেন।







