চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নিজামীর স্ত্রী’র স্কুলে নাশকতার পরিকল্পনা চলছিলো’

রিজওয়ান কাদেররিজওয়ান কাদের
৬:১০ অপরাহ্ণ ২০, আগস্ট ২০১৬
বাংলাদেশ
A A

রাজধানির মেরুল বাড্ডা থেকে গ্রেফতার হওয়া বাড্ডা থানা জামায়াতের আমিরসহ ১৮ জন নেতাকর্মীকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে গোপন সভায় কোনো নাশকতার পরিকল্পনা করা হয়েছিলো কিনা সে বিষয়ে বিস্তারিত তথ্য নিতে আদালতের কাছে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

গ্রেপ্তার হওয়া ১৮ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। তথ্য উদঘাটনের প্রয়োজনে আদালতের কাছে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। ঢাকার মহানগর হাকিম সাজেদুর রহমান মামলার ১ ও ২ নম্বর আসামীকে ৩ দিন করে এবং বাকি ১৬ জনকে ২ দিন করে রিমান্ডের আদেশ দেন।

নাশকতার পরিকল্পনা করার গোপন তথ্যের ভিত্তিতে বাড্ডা থানা পুলিশ শুক্রবার অভিযান চালায় মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্টের ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে।

স্কুলভবনের ৫ম তলায় গোপন বৈঠক চলার সময় গ্রেফতার করা হয় স্কুলটির ভাইস প্রিন্সিপাল এবং  জামায়াতে ইসলামীর বাড্ডার আমির ফখরুদ্দীন মোহাম্মদ কেয়াফাতউল্লাহ। তাকে ছাড়াও গ্রেফতার করা হয় বিভিন্ন পর্যায়ের ১৭ জন জামায়াত-শিবির কর্মীকে। 

পুলিশ জানিয়েছে, ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের দুটি শাখা। প্রধান শাখা গুলশানে, অপরটি বাড্ডার ডিআইটি রোডে। মানবতাবিরোধী অপরাধে ফাঁসি কার্যকর হওয়া মতিউর রহমান নিজামীর স্ত্রী শামসুন্নাহার নিজামী স্কুলটির প্রিন্সিপাল। পুলিশ জানিয়েছে, অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি পেয়ে সেখান থেকে কমপক্ষে ২৫ থেকে ৩০ জন পালিয়ে যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জামায়াতবাড্ডা
শেয়ারTweetPin

সর্বশেষ

জোতার মৃত্যুবার্ষিকীর দিনে, জোতার ‘অনুপ্রেরণায়’ নামবে পর্তুগাল

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যারিস্টার রফিকুল ইসলামের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর প্রতিনিধি

জুন ৩০, ২০২৬

৮৬-তে সৈয়দ আব্দুল হাদী, দিনভর বিশেষ আয়োজনে চ্যানেল আই

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর চীন সফরের সুদূরপ্রসারী প্রভাব রয়েছে: গ্লোবাল টাইমস

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT