নিখোঁজের একদিন পর বরিশালে পিকআপ চালক উজ্জলের মরদেহ উদ্ধারের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো: সোহাগ, রবিউল ও রমজান। পুলিশের কাছে তারা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে।
পুলিশ কমিশনার মো.শাহাবুদ্দিন খান রোববার সংবাদ সম্মেলন করে এই হত্যাকাণ্ড ও অভিযুক্তদের গ্রেপ্তারের কথা জানান।
সোহাগকে বরিশাল থেকে এবং রবিউল ও রমজানকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নির্মাণাধীন ট্রাক টার্মিনালের চোরাই মাল ভাগাভাগি নিয়ে বিরোধের কারণে তারা উজ্জলকে জবাই করে বালিশ চাপা দিয়ে রাখে বলে জানা গেছে।
১ আগস্ট পিকআপ চালক উজ্জল নিখোঁজ হয়। পরদিন উজ্জলের পরিবারের কাছে খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।








