চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নায়করাজের সমাধিতে শিল্পী সমিতির শ্রদ্ধা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১০ অপরাহ্ণ ২১, আগস্ট ২০২০
বিনোদন
A A

বাংলা চলচ্চিত্রের কালজয়ী চিত্রনায়ক রাজ রাজ্জাকের তৃতীয় প্রয়াণ দিবস শুক্রবার (২১ আগস্ট)। কিংবদন্তী এই শিল্পীকে শ্রদ্ধা জানাতে বরাবরের মতো এদিনে তার সমাধিস্থলে ছুটে যান তারই হাতে গড়া শিল্পী সমিতির দায়িত্বপ্রাপ্তরা।

চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানালেন বর্তমান শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। তিনি বলেন, নায়করাজ অতুলনীয়, তিনি অভিনেতা হিসেবে যেমন সর্বজন শ্রদ্ধেয় ছিলেন তেমনি সংগঠক হিসেবেও ছিলেন সবার অভিভাবকতূল্য। ছিলেন আমাদের শিল্পী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি। তার প্রয়াণ দিনে শ্রদ্ধা জানাতেই আমরা শিল্পী সমিতির কয়েকজন ছুটে গিয়েছিলাম তার সমাধিস্থলে।

 শিল্পী সমিতির এই নেতা জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সুব্রত, নায়ক ফরহাদ, জয় চৌধুরী ও তিনিসহ নায়করাজের সমাধিস্থলে ফুলেল শ্রদ্ধা জানান।

শনিবার সকাল থেকে নায়করাজ রাজ্জাকের আত্মার শান্তি কামনায় শিল্পী সমিতিতে কোরআন খতমের আয়োজন করা হয়েছে, এবং আছরবাদ হবে মিলাদ ও তবারক বিতরণ। এমনটাই জানান জায়েদ খান।

২০১৭ সালের ২১ আগস্ট ৭৫ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান রাজ্জাক।

প্রায় ৫০ বছরের অভিনয় জীবনে বেহুলা, আগুন নিয়ে খেলা, এতটুকু আশা, নীল আকাশের নীচে, জীবন থেকে নেয়া, অবুঝ মন, রংবাজ, ওরা ১১জন, আলোর মিছিল, অশিক্ষিত, ছটির ঘণ্টা, বড় ভালো লোক ছিল, ও আমার দেশের মাটিসহ প্রায় ৫০০টি বাংলা ও উর্দু ভাষার চলচ্চিত্রে অভিনয় করেন। ১৬টি চলচ্চিত্রের পরিচালক রাজ্জাকের মালিকানাধীন রাজলক্ষ্মী প্রোডাকশনের ব্যানার থেকে বেশ কয়েকটি চলচ্চিত্র নির্মিত হয়।

Reneta

বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের কয়েক দশকের প্রধান অভিনেতা হিসেবে বিবেচিত রাজ্জাক মোট পাঁচবার শ্রেষ্ঠ অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। সংস্কৃতিতে বিশেষ ভূমিকা রাখার জন্য বাংলাদেশ সরকার ২০১৫ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জায়েদ খাননায়করাজপ্রয়াণ দিবসমিশা সওদাগররাজ্জাকলিড বিনোদনশিল্পী সমিতি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জেলেনস্কির সাথে সরাসরি বৈঠকের প্রস্তাব নাকচ করলেন পুতিন

জুন ৬, ২০২৬

বন্ধ শিল্প সচলে ২০ হাজার কোটি টাকার তহবিল, ৭ শতাংশ সুদে ঋণ

জুন ৬, ২০২৬

কিশোরগঞ্জের মঙ্গলবাড়ীয়ায় লিচুর ভালো ফলন

জুন ৬, ২০২৬

বাংলাদেশের কাছে হেরে বেফাঁস মন্তব্য সান মারিনোর

জুন ৬, ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোটরসাইকেল আরোহীসহ নিহত ২

জুন ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT