চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারী দিবসে ‘মা’ বিসমাহর দুর্দান্ত ফিফটি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৪ অপরাহ্ণ ০৮, মার্চ ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

আন্তর্জাতিক নারী দিবসে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে খেলতে নেমেছিল অস্ট্রেলিয়া ও পাকিস্তান। মাঠের লড়াইয়ে অজি মেয়েদের কাছে পাত্তা পায়নি পাকিস্তানের মেয়েরা, হেরেছে ৭ উইকেটের বড় ব্যবধানে।

মঙ্গলবার মাউন্ট মঙ্গানুইতে ম্যাচে টসে হেরে আগে ব্যাট করা পাকিস্তান ৬ উইকেটে তোলে ১৯০ রান। জবাবে ৯২ বল ও ৭ উইকেট হাতে রেখে সহজ জয় পায় অস্ট্রেলিয়া।

৪৪ রানে ৪ উইকেট হারিয়ে শুরুতেই মহাবিপর্যয়ে পড়ে পাকিস্তান। দুই ওপেনার সিদরা আমিন ২ ও নাহিদা খান ৯ রান করে সাজঘরে ফেরেন। ওমাইমা সোহাইল ১২ এবং নিদা দার ৫ রানে ফিরে যান।

তিন নম্বরে ব্যাট করতে নামা বিসমাহ মারুফ গোটা বিশ্বকাপজুড়েই আলোচনায় রয়েছেন। ৬ মাস বয়সী কন্যা সন্তানকে নিয়ে খেলতে আসা তারকা বিশ্বকাপ মঞ্চে এদিন দলের প্রয়োজনের সময়ে খেলেছেন ৭৮ রানের কার্যকরী ইনিংস। মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে প্রায় দুবছর পর ফিরেই পাকিস্তানের নেতৃত্বও ফেরত পান বিসমাহ।

চতুর্থ উইকেটে আলিয়া রিয়াজের সঙ্গে অধিনায়ক বিসমাহ ৯৯ রান যোগ করে বিপর্যয় সামাল দেন। নিকোলা ক্যারির বলে ১০৯ বলে ৪ চারে ৫৩ রান করে লেগ বিফোরে কাটা পড়েন আলিয়া।

পরে ১৪ রান করা ফাতিমা সানা আউট হলেও অপরাজিত থেকে যান লড়াকু বিসমাহ। ১২২ বলে ৮ চারে করেন ৭৮ রান। দিয়ানা বেইগ ৭ রানে অপরাজিত ছিলেন।

Reneta

অস্ট্রেলিয়ার হয়ে দুটি উইকেট পান আলানা কিং। একটি করে উইকেট নেন মেগান স্কাট, এলিসা পেরি, আমান্ডা-জাড ওয়েলিংটন ও নিকোলা ক্যারি।

১৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুই অজি ওপেনার অ্যালিসা হিলি ও রাচেল হেইন্স ৬০ রানের জুটি গড়েন। ৩৪ বলে ৭ চারে ৩৪ রান করা হেইন্স মিসমাহর তালুবন্দি হয়ে ফিরলে ভাঙে ওপেনিং জুটি।

দ্বিতীয় উইকেটে অধিনায়ক মেগ ল্যানিংয়ের সঙ্গে আরও ৬৩ রান যোগ করেন অ্যালিসা। ৩৭ বলে ৬ চারে ৩৫ রান করে ওমাইমার বলে বোল্ড হন ল্যানিং।

দলীয় ১৫৩ রানের মাথায় দারুণ ফিফটি হাঁকানোর পর ক্রিজ ছাড়েন ম্যাচসেরা অ্যালিসা হিলি। ৭৯ বলে ৭ চারে ৭১ রান করা উইকেটরক্ষক-ব্যাটার ওমাইমার শিকার হন। যদিও কাজের কাজ তিনি ঠিকই করে ফেলেছিলেন ততক্ষণে।

২৬ বলে ৩ চারে ২৩ রান করা বেথ মুনিকে সঙ্গী করে খেলা জয়ের বন্দরে নিয়ে যান পেরি। ৩৬ বলে ২ চারে পেরিও ২৬ রানে অপরাজিত থাকেন।

পাকিস্তানের হয়ে দুটি উইকেট পান উমাইমা। অপর উইকেটটি নাসারা সান্ধুর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াপাকিস্তানবিসমাহলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রীকে দেখতে সিলেট-মৌলভীবাজারের সড়কে জনতার ঢল

জুন ১৭, ২০২৬

জলবায়ু পরিবর্তনে খরা ও মরুকরণ মানবসভ্যতার জন্য বড় হুমকি

জুন ১৭, ২০২৬

যুক্তরাষ্ট্রে ভারতীয় কর্মীর মামলা, চাকরি রাখতে অর্থ আদায়ের অভিযোগ

জুন ১৭, ২০২৬

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুন ১৭, ২০২৬

‘বুড়ো’ বয়সী বিশ্বকাপ হ্যাটট্রিকে রোনালদোর রেকর্ড ভাঙলেন মেসি

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT