চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারী দিবসে নারী নেতৃত্বে বিমানের বিশেষ ফ্লাইট

আলী এরশাদআলী এরশাদ
৬:১৬ অপরাহ্ণ ০৭, মার্চ ২০১৭
নারী
A A

আগামীকাল ৮ মার্চ বিমান বাংলাদেশ এয়ার লাইনস আন্তর্জাতিক নারী দিবসে ঢাকা-সিলেট রুটে একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে। বিশেষ এই ফ্লাইটটি পরিচালনা করবেন বিমানের নারী পাইলট ও নারী ক্রুরা।

বিমান সূত্রে জানা গেছে, বিশেষ এই ফ্লাইটে থাকবেন ক্যাপ্টেন তানিয়া রেজা এবং ফার্স্ট অফিসার সারোয়াত সিরাজ অন্তরা ।তারা দুজন বোয়িং “৭৩৭-৮০০” উড়োজাহাজে দুপুর ১ টা ১৫ মিনিটে বিজি -৬০৩  ফ্লাইটে  ছয় জন নারীক্রু ও যাত্রী নিয়ে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হবেন।

এভিয়েশন খাতে নারীদের আরো আগ্রহী এবং বিশ্বের অন্যান্য এয়ার লাইনসের সঙ্গে তাল মিলিয়ে  এগিয়ে যাওয়ার অনুপ্রেরণার জন্য বিমানের এই উদ্যোগ।

বর্তমান সরকার নারীর ক্ষমতায়নে বিশ্বাসী ও বিশেষভাবে গুরত্ব দিচ্ছে। বিমানের প্রতিষ্ঠালগ্ন থেকে পুরুষ কর্মীদের পাশাপাশি বিমানের নারীকর্মীরাও ফ্লাইট পরিচালনাসহ বিভিন্ন শাখায় সফলতা   ও নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছে ।

বিমানের জেনারেল ম্যানেজার (জনসংযোগ) শাকিল মিরাজ এ  প্রসঙ্গে চ্যানেল আই অনলাইনকে বলেন, নারীরা যে আকাশ ছুঁতে পারেন এই উদ্যোগ তারই একটি নমুনা।

তিনি আরো বলেন, এই উদ্যোগে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের নারীরা এভিয়েশন ক্ষেত্রে কাজ করতে আগ্রহী হবে। এছাড়াও বিমান বাংলাদেশ এয়ার লাইনস নারীদের কর্মক্ষেত্রে শতভাগ  সুন্দর পরিবেশ নিশ্চিত করে আসছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারী দিবস
শেয়ারTweetPin

সর্বশেষ

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে মৃত্যুর ঘটনায় ইউএনএইচসিআর-এর শোক

জুলাই ৯, ২০২৬

সরকারি অনুদান কমিটিতে নায়িকা মুক্তি-চাঁদনীসহ যারা আছেন

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সিজেএফডির সভাপতি মোবারক, সাধারণ সম্পাদক সবুজ

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আমি প্রধানমন্ত্রীর বন্ধু না, বিএনপির সাধারণ একজন কর্মী: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রোহিঙ্গা সংকটে কৌশল বদলের আহ্বান, বাস্তবভিত্তিক নীতির ওপর জোর

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT