চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারী গৃহকর্মীদের নিরাপত্তা নিশ্চিতে রিক্রুটিং এজেন্টের প্রতি আহ্বান জেদ্দা কনস্যুলেটের

এম ওয়াই আলাউদ্দীনএম ওয়াই আলাউদ্দীন
৫:৩৬ অপরাহ্ণ ২৯, আগস্ট ২০২১
প্রবাস সংবাদ
A A

বাংলাদেশি নারী গৃহকর্মীদের সৌদি আরবে ব্যাপক চাহিদা রয়েছে। কিন্তু প্রতিদিনই কোন না কোন নারী গৃহকর্মীদের উপর বিভিন্নভাবে নিপীড়ন নির্যাতন চালানোর অভিযোগ আসছে সৌদি আরব বাংলাদেশ দূতাবাস ও জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটে।

এরই প্রেক্ষিতে নারী গৃহকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিদেশি রিক্রুটিং এজেন্টের আহ্বান জানিয়েছে জেদ্দা কনস্যুলেট। তাদের নিরাপত্তায় জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়েছে কনস্যুলেট থেকে।

সম্প্রতি সৌদি সরকার অনুমোদিত বিশ্বের বিভিন্ন দেশ থেকে নারী গৃহকর্মীদের কর্মসংস্থানের লক্ষ্যে নিয়োজিত জেদ্দায় অবস্থিত রিক্রুটিং এজেন্সি সমূহের কর্মকর্তাদের অফিস সমূহ পরিদর্শন কালে এর মালিক ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এ আহ্বান জানান জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট।

জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হকের নির্দেশনায় কনস্যুলেটের( শ্রম ) শাখার উদ্যোগে কাউন্সিলর মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে প্রথম সচিব (শ্রম)মোহাম্মদ আরিফুজ্জামান সমন্বয়ে গঠিত কনস্যুলেটের টিম বিদেশি নারী গৃহকর্মীদের রিক্রুটিং এজেন্সির সঙ্গে আলোচনাকালে এই আহ্বান জানানো হয়।

কনসুলেট নেতৃবৃন্দ আশা করেন, এজেন্সি সমূহ তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবে। নির্যাতিত গৃহকর্মীদের সহায়তার লক্ষ্যে এজেন্সি সমূহ অবশ্যই আইনি সহায়তা প্রদান করবে। যে সব এজেন্সি এসব দায়িত্ব যথাযথ পালন করতে ব্যর্থ হবে, সেই সব এজেন্সির বিরুদ্ধে কনস্যুলেটের পক্ষ থেকে কালো তালিকাভুক্তসহ তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে সৌদি সরকারকে অনুরোধ জানানো হবে বলে এজেন্সি সমূহের মালিকদের সতর্ক করা হয়।

আলোচনাকালে এজেন্সি সমূহের পক্ষ থেকে বাংলাদেশী কর্মীদের যথাযথ কর্মসংস্থান নিরাপত্তা বিধান এবং নির্যাতিত-নিপীড়িত নারী গৃহকর্মীদের যেকোনো আইনি সহায়তা প্রদানের জন্য স্থানীয় এজেন্সি দের পক্ষ থেকে প্রসিকিউটর নিয়োগ প্রদান করা হয়েছে বলে জানানো হয়। এসব প্রসিকিউটরগণ যে কোনো নারী গৃহকর্মীর অভিযোগের প্রেক্ষিতে লিগ্যাল নোটিশ সহ আইনি সহায়তা প্রদানে সর্বদা সচেষ্ট রয়েছে বলে কনসুলেট কর্মকর্তাদের জানানো হয়।

Reneta

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কনস্যুলেটজেদ্দানারী কর্মীসৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
২০২৫ সালের জুলাই মাসে জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

‘ইন্দো’ বাদ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন

জুলাই ৯, ২০২৬

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জানালেন আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT