চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারিন-লিন ঝড়ে চূর্ণ কোহলিরা, প্লে-অফে কলকাতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৩ অপরাহ্ণ ০৭, মে ২০১৭
স্পোর্টস
A A

প্লে-অফ নিয়ে আর সংশয় রইল না। নারিন ও লিন ঝড়ে অনায়াসে ম্যাচ জিতে সেটা নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্স। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৬ উইকেটে হারিয়েছে তারা। আইপিএলের ইতিহাসে দ্রুততম হাফ সেঞ্চুরি করেছেন নারিন।

প্রথম ব্যাট করে আরসিবি তোলে ৬ উইকেটে ১৫৮ রান। জবাবে ২৯ বল বাকি থাকতেই প্রয়োজনীয় রান তুলে নেয় কলকাতা।

এই জয়ের সুবাদে ১২ ম্যাচে ১৬ পয়েন্ট হল কলকাতার। আপাতত তারা পয়েন্ট টেবিলে দুই নম্বরে। পরের দুই ম্যাচে হারলেও প্লে-অফে যাওয়া নিয়ে কোনও সংশয় থাকছে না নাইটদের।

অন্যদিকে বেঙ্গালুরুর অবস্থা একেবারেই শোচনীয়। পয়েন্ট টেবিলে একেবারে শেষ জায়গাটি কোহলির দলের জন্য। ১৩ ম্যাচে মাত্র ৫ পয়েন্ট। রোববার ঘরের মাঠেও হারতে হল তাদের।

১৫৯ রানে লক্ষ্যে শুরু থেকেই সাবলীলভাবে ব্যাট করেন দুই ওপেনার ক্রিস লিন ও সুনীল নারিন। প্রথম ৬ ওভারে ওপেনিং জুটিতেই ওঠে ১০৫ রান। আইপিএলে পাওয়ার প্লে-তে এটিও রেকর্ড।

লিন ২২ বলে ৫০। সুনীলের ব্যাটে যথারীতি ঝড় উঠল। মাত্র ১৭ বলে করলেন ৫৪ রান। ইনিংসে ৪টি ছয়, ৬টি চার। হাফ-সেঞ্চুরি এল মাত্র ১৫ বলে। তাতে আইপিএলে সবচেয়ে কম বলে পঞ্চাশ ছোঁয়ার ইউসুফ পাঠানের রেকর্ড স্পর্শ করেছেন।

Reneta

২০১৪ সালে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে কলকাতায় হয়েই ১৫ বলে ফিফটি ছুঁয়েছিলেন নারিনের কেকেআর সতীর্থ ইউসুফ।

উল্টোদিকে ফের ব্যর্থ আরসিবি অধিনায়ক বিরাট কোহলি। ৯ বলে তিনি করেছেন মাত্র ৫। ইনিংসের প্রথম বলেই ফেরেন ক্রিস গেইলও। ব্যর্থ আরেক তারকা ব্যাটসম্যান ডি ভিলিয়ার্স (‌১০)‌।

আরসিবিকে মূলত টানেন মানদীপ সিং ও ট্রাভিস হেড। মনদীপ করেন ৫২। ৪৭ বলে ৭৩ রান করে অপরাজিত থাকেন অস্ট্রেলিয়ান হেড।

নাইটের পক্ষে উমেশ যাদব নেন তিনটি উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএলকলকাতা নাইট রাইডার্স
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল ধীরাজ শেঠ

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের নতুন ইউনিফর্ম আজ থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পাচ্ছে জাপান

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্মের নামে সন্ত্রাসবাদকে সমর্থন করে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জুলাই ১, ২০২৬

আমি নিশ্চিত মেসি আরও গোল করবে, শুধু ফাইনালের দিকেই মনোযোগ দিচ্ছি

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT