চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারায়ণগঞ্জের ঘটনায় জড়িতদের বিচার হবে: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০০ অপরাহ্ণ ১৯, জানুয়ারি ২০১৮
নারায়ণগঞ্জ, রাজনীতি
A A

নারায়ণগঞ্জে সংঘর্ষের ঘটনায় জড়িতদের বিচার অবশ্যই হবে বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন: নারায়ণগঞ্জের ঘটনায় তদন্ত চলছে। যারাই এর সঙ্গে জড়িত, দ্রুত তাদের বিচারের আওতায় আনা হবে।

শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের সেমিনার কক্ষে  ‘২৬ বছরের অভিজ্ঞতা: নির্বাচনের বছর নির্মূল কমিটির আন্দোলন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন ওবায়দুল কাদের।

এসময় তিনি বলেন: জননেত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জের ঘটনা জানার পরই আমাকে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলতে বলেন। এ ঘটনার সঙ্গে যারাই জড়িত তাদের বিরূদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন: কেউ ভুলের ঊর্ধ্বে নয়, আওয়ামী লীগও নয়। আমাদের কিছু নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। আমরা কাউকে ছেড়ে দেইনি। আমাদের একজন ফুলমন্ত্রীর ছেলে এখনও কারাগারে, একজন রানিং এমপি কারাগারে, তিনজন মন্ত্রী এখনও আদালতে হাজিরা দিচ্ছেন।

‘আমরা বিএনপির মতো দলের কাউকে ছেড়ে দেই না। অভিযোগ উঠলে আমরা নিজেদের নেতাকর্মীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করি’, বলেন ওবায়দুল কাদের।

এর আগে শুক্রবার সকালে হাসপাতালে অসুস্থ নারায়ণগঞ্জের মেয়র ডা. সেলিনা হায়ৎ আইভির শারীরিক অবস্থার খোঁজ নেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

Reneta

নারায়ণগঞ্জে ফুটপাতে হকার বসানোকে কেন্দ্র করে মঙ্গলবার সাংসদ শামীম ওসমান ও মেয়র আইভী সমর্থকদের সংঘর্ষে মেয়র আইভী, সাংবাদিকসহ শতাধিক আহত হন। প্রকাশ্যে অস্ত্রের মহড়াসহ দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই শতাধিক শর্ট গানের ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে। মঙ্গলবার বিকেলে নগরীর চাষাঢ়া এলাকায় এ ঘটনা ঘটে। সেসময় অস্ত্র উঁচিয়ে তেড়ে গেলে গণধোলাইয়ের শিকার হন শামীম ওসমানের সমর্থক নিয়াজুল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওবায়দুল কাদেরঘাতক দালাল নির্মূল কমিটিনারায়ণগঞ্জমেয়র আইভীশামীম ওসমান
শেয়ারTweetPin

সর্বশেষ

৯ জন নিয়ে টানা দ্বিতীয়বার এশিয়ার চ্যাম্পিয়ন আল-আহলি

এপ্রিল ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জনতা পার্টি বাংলাদেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম সারোয়ার মারা গেছেন

এপ্রিল ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হোয়াইট হাউসে গুলির ঘটনায় আহত নিরাপত্তা কর্মকর্তা ভালো আছে: ট্রাম্প

এপ্রিল ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হোয়াইট হাউসে গুলি, মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

এপ্রিল ২৬, ২০২৬

টেবিলের শীর্ষে ফিরেছে আর্সেনাল, জিতেছে লিভারপুল

এপ্রিল ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT