চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারায়ণগঞ্জে শ্রমিকদের বিক্ষোভ: গাড়ি ভাংচুর, আগুন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৪ অপরাহ্ণ ২২, অক্টোবর ২০১৮
জনপদ, নারায়ণগঞ্জ
A A

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের একটি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে। এ সময় শ্রমিকরা ১০ থেকে ১৫টি যানবাহন ভাংচুরসহ একটি কাভার্ড ভ্যানে আগুন ধরিয়ে দেয়।

পুলিশ শ্রমিকদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করলে শ্রমিক-পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে পুলিশসহ আহত হয়েছে অর্ধশত শ্রমিক।

সোমবার সকালে আদমজী এলাকায় সোয়াদ ফ্যাশনের শ্রমিকরা ইপিজেডের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে ঘন্টাব্যাপী বিক্ষোভ করে।

নারায়ণগঞ্জ শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) জাহিদুর রহমান জানান, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা নারায়ণগঞ্জ আদমজী সড়ক আবরোধ করে বিক্ষোভ করলে পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এসময় পুলিশ ও শ্রমিকদের মধ্যে কয়েক দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় শ্রমিকরা ১০ থেকে ১৫টি গাড়ি ভাংচুরসহ একটি কাভার্ড ভ্যানে আগুন ধরিয়ে দেয়।

সেসময় প্রায় ঘণ্টাব্যাপী পুলিশের সাথে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। পরে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে তিন পুলিশ সদস্যসহ আহত হয় অর্ধশত শ্রমিক। এসময় কয়েকজন শ্রমিককে আটক করা হলেও পরে তাদেরকে ছেড়ে দেয়া হয়। আহত শ্রমিকদের বিভিন্ন স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তবে শ্রমিকদের অভিযোগ, সোয়াদ ফ্যাশনে তিন হাজার শ্রমিক কাজ করছে। কারাখানা কর্তৃপক্ষ গত ৫ থেকে ৬ মাস যাবত শ্রমিকদের বেতন ঠিকমত পরিশোধ করছে না। গত ২২ সেপ্টেম্বর বকেয়া বেতন পরিশোধ না করে কারখানা বন্ধের নোটিশ দেয়। এর প্রতিবাদে শ্রমিকরা বিক্ষুদ্ধ হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে পুলিশ তাদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দিয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আগুনগাড়ি ভাংচুরনারায়ণগঞ্জবিক্ষোভলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন পর্তুগিজ রেফারি

জুলাই ১০, ২০২৬

মাগুরায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট আমিনুল ইসলাম গ্রেফতার

জুলাই ১০, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে বিশ্বকাপের উন্মাদনায় অংশ নিলেন রাবির শিক্ষক-শিক্ষার্থীরা

জুলাই ১০, ২০২৬

বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই ১০, ২০২৬

পর্তুগালের নতুন কোচ হোর্হে জেসুস

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT