চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারায়ণগঞ্জে ট্রাক চাপায় হেলপারের মৃত্যু, শ্রমিকদের বিক্ষোভ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪১ অপরাহ্ন ০৫, আগস্ট ২০১৮
বাংলাদেশ
A A
মৃত্যু

ফাইল ছবি

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল ট্রাকস্ট্যান্ডের সামনে হাইওয়ে পুলিশের ধাওয়া খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় থেমে থাকা ট্রাকে চাপা খেয়ে ট্রাকের হেলপার নিহত হয়েছে। রোববার দুপুর দেড়টায় এ ঘটনা ঘটে।

প্রতিবাদে শ্রমিকরা পুলিশের শাস্তির দাবিতে রাস্তার উপর গাড়ি এলোপাথাড়ি রেখে সড়ক অবরোধ করে এবং বিক্ষোভ মিছিল করে।

এ সময় পরিবহন শ্রমিকদের সাথে মহাসড়কের রাস্তায় শৃঙ্খলার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা যোগ দেয়। নিহত ট্রাক হেলপারের পরিচয় পাওয়া যায়নি।

শ্রমিকদের অভিযোগ, চট্রগ্রাম থেকে ঢাকামুখি একটি ট্রাককে মহাসড়কের মদনপুর এলাকায় হাইওয়ে পুলিশের একটি টিম কাজগপত্র চেক করার জন্য সিগন্যাল দেয়। কিন্তু ট্রাকের চালক গাড়িটি না থামিয়ে চলে আসার চেষ্টা করলে হাইওয়ে পুলিশ পেছন থেকে ধাওয়া করে। কাচপুর পয়েন্টে এসে একজন পুলিশ সদস্য ট্রাকে উঠে যায়। পরে পুলিশ সদস্য হেলপারকে সিট থেকে উঠিয়ে দিয়ে ট্রাকের স্টিয়ারিং ধরে নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করে। এসময় ট্রাকের হেলপার ট্রকের দরজা ধরে ঝুলে ছিলো। ট্রাকের চালক ও পুলিশ সদস্যের ধস্তাধস্তির এক পর্যায়ে ট্রাকটি কাচপুর সেতু পার হয়ে এসে শিমরাইল ট্রাক স্ট্যান্ডের সামনে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে চাপা দেয়ে। এতে ঘটনাস্থলে ট্রাকে ঝুলে থাকা হেলপার নিহত হয়।

তবে ঘটনার পর পরই হাইওয়ে পুলিশের ওই সদস্য পেছনে আসা একটি সাদা রংয়ের প্রাইভেটকারে চড়ে পালিয়ে যায় বলে শ্রমিকরা অভিযোগ করেন। দুর্ঘটনায় পতিত ট্রাকের চালকও পালিয়েছে। পুলিশ ঘটনাস্থলে এসে নিহত ট্রাক হেলপারের লাশ উদ্ধার করে। কিন্তু পুলিশ লাশ নিয়ে যাওয়ার চেষ্টা করলে শ্রমিকরা ক্ষোভে ফেটে পড়ে এবং লাশবাহি ভ্যানগাড়ির চাকার পাম্প ছেড়ে দেয়। পরে উত্তেজিত শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। 

এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুাপার (অপরাধ) মনিরুল ইসলাম জানান, প্রত্যক্ষদর্শী ও রাস্তায় থাকা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: নিহতমৃত্যুশ্রমিকদের বিক্ষোভ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিদেশি পর্যবেক্ষকদের প্রোটোকল দেবে নির্বাচন কমিশন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

সেনাবাহিনী বিষয়ে ও বিজিবি হত্যাকাণ্ড প্রসঙ্গে যা বললেন তারেক রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

প্রথমবারের মতো পোস্টাল ভোটের সুযোগে উচ্ছ্বসিত প্রবাসীরা

ফেব্রুয়ারি ৭, ২০২৬

বিশ্বকাপে খেলা হচ্ছে না নেইমারের?

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ সংশোধনের প্রস্তাব ফেরত: অর্থ মন্ত্রণালয়

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT