চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারায়ণগঞ্জ নির্বাচন: জনপ্রিয়তা প্রমাণ আর নীরব ভোট বিপ্লবের আশা

সোমা ইসলামসোমা ইসলাম
২:৪৩ অপরাহ্ণ ০৬, ডিসেম্বর ২০১৬
নারায়ণগঞ্জ, রাজনীতি
A A

যে নৌকা প্রতীকে ভোট বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতার পথে এগিয়ে গিয়েছিলো বিজয়ের মাসে সেই নৌকাকে বিজয়ী করার আহ্বান নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন ডাক্তার সেলিনা হায়াত আইভী। নারায়ণগঞ্জের নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী সাখাওয়াত হোসেন অবশ্য বলছেন, মানুষ নীরব ভোট বিপ্লব ঘটাবে।

বছরের সব থেকে ছোট দিন ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন। তার আগে মেয়র প্রার্থীদেরকে চার লাখ ৭৪ হাজার ভোটারের কাছে যেতে হবে, মন জয় করতে হবে, দাবী দাওয়ার কথা শুনতে হবে। এসবের জন্য হাতে সময় খুব কম। তাই একটি মুহূর্তও নষ্ট করতে চান না প্রার্থীরা। প্রতীক পাওয়ার পর থেকে প্রচার চলছে সকাল, দুপুর, সন্ধ্যা আর গভীর রাতে।

নৌকার প্রার্থী ডাক্তার সেলিনা হায়াৎ আইভী প্রচারণায় বেশী সময় পার করছেন শামীম ওসমান প্রভাবিত সিদ্ধিরগঞ্জ এলাকায়। তার আসার খবর পেয়েই পথে নেমে আসে সমর্থকসহ নেতা-কর্মীরা। উঠান বৈঠকসহ প্রচারে তিনি বলছেন, নৌকার জনপ্রিয়তা প্রমাণ করবে জনগণ। মেয়র হয়ে অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চান সাবেক মেয়র।

অন্যদিকে, বহুদিন পর নির্বাচনী মাঠ পেয়ে নেতা-কর্মীরা নির্ভয়ে চলাচল করতে পারায় নতুন প্রাণ পেয়েছে নারায়ণগঞ্জ বিএনপি।

নৌকা যখন সিদ্ধিরগঞ্জে, বিএনপি প্রার্থী তখন কেন্দ্রিয় নেতাদের সঙ্গে নিয়ে নদী পার হয়ে ভোট চাইছেন বন্দর এলাকায়।

২০ ডিসেম্বর মধ্যরাতে শেষ হবে সব ধরণের প্রচার প্রচারণা। তার আগে এক মুহূর্তও নষ্ট করতে চান না কোনো প্রার্থী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারায়ণগঞ্জ-নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

কিংবদন্তী সংগীতশিল্পী ফেরদৌসী রহমানকে লেডিস ক্লাবের সংবর্ধনা

জুলাই ১২, ২০২৬

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬ হলেন সামানজার সাঈদ

জুলাই ১২, ২০২৬

এক নজরে সেমির প্রতিপক্ষ, খেলা কবে কখন

জুলাই ১২, ২০২৬

বিশ্বকাপের ম্যাচ বিশ্লেষণে স্টুডিওতে আছেন আব্দুল গাফফার

জুলাই ১২, ২০২৬

কোয়ার্টার ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা সুইজারল্যান্ড ও ইংল্যান্ড নরওয়ে

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT