চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাম প্রত্যাহার, মিস ইউনিভার্সে অংশ নিচ্ছেন না মিথিলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৮ অপরাহ্ণ ২০, এপ্রিল ২০২১
বিনোদন
A A

দুর্ভাগ্য ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’ বিজয়ী তানজিয়া জামান মিথিলার। নির্বাচিত হয়েও মার্কিন মুলুকের ফ্লোরিডায় ‘মিস ইউনিভার্স’ এর মূল মঞ্চে যেতে পারছেন না তিনি। 

দেশে লকডাউন অবস্থা বিরাজমান থাকায় সময় স্বল্পতা ও যথাযথ প্রস্তুতিতে ঘাটতির কারণে বাংলাদেশের আয়োজক প্রতিষ্ঠান মিথিলার নাম প্রত্যাহারের জন্য আবেদন জানায়। সেই আবেদন গ্রহণ করেছে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ। তাই ৬ মে ফ্লোরিডায় অনুষ্ঠিতব্য বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার সম্মানজনক আয়োজনে অংশগ্রহণ করতে পারছেন না মিথিলা।

মিস ইউনিভার্স বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর শফিক ইসলাম ও মিথিলা দুজনেই চ্যানেল আই অনলাইনকে খবরটি নিশ্চিত করেছেন।

শফিক ইসলাম বলেন, লকডাউনের কারণে সব প্রস্তুতি নিতে পারিনি। ভিসা প্রসেসিং শেষ হয়নি। মিস ইউনিভার্স থেকে কিছু শর্ত দেয়া হয়েছিল। বাংলাদেশের সৌন্দর্য নিয়ে একটি ভিডিও নির্মাণের। কিন্তু করোনা ও লকডাউনে কারণে সেই শর্ত পূরণ করা সম্ভব হয়নি। এছাড়া ন্যাশনাল কস্টিউমেও ঘাটতি রয়েছে। লকডাউন বাড়িয়ে ২৮ তারিখ নেয়ার সরকারি অফিস বন্ধ।

তিনি বলেন, সবকিছু জানিয়ে মিস ইউনিভার্স কর্তৃপক্ষকে মেইল করে জানাই। তারা আমাদের আবেদন গ্রহণ করে ফিরতি মেইল দিয়েছে। তাই এবার বাংলাদেশ অংশ নিচ্ছে না, মিথিলাও যাচ্ছেন না। শুধু বাংলাদেশ নয়- ক্রোয়েশিয়া, বুলগেরিয়া ও মায়ানমারের মতো কয়েকটি দেশ করোনার কারণে আসন্ন মিস ইউনিভার্সের মঞ্চে অংশ নিতে পারছে না বলে জেনেছি। পরবর্তী বছর বাংলাদেশ অংশ নেবে। আগেই আমরা লাইসেন্স কিনে রেখেছি।

মিস ইউনিভার্সের মঞ্চে অংশ না নেয়া প্রসঙ্গে মিথিলা বলেন, করোনার কারণে আমরা রেডি হতে পারিনি। অনেক প্রস্তুতির ব্যাপার থাকলেও সময় স্বল্পতার কারণে শেষ করা সম্ভব হয়নি। আমেরিকা গিয়ে সেখান থেকে ফ্লোরিডা যাওয়াও সময়ের ব্যাপার। সবকিছু মিলিয়ে এতো কিছু ম্যানেজ করা সম্ভব হয়নি।

Reneta

এতকিছুর পর মিস ইউনিভার্স বাংলাদেশে খেতাব পেয়ে মূল প্রতিযোগিতায় অংশ নিতে না পেরে খারাপ লাগছে বলে জানিয়েছেন মিথিলা।

তিনি বলেন, অনেককিছু করার ছিল। কিন্তু পরিস্থিতির কারণে যেতে পারছি না। বেশ খারাপ লাগছে। তবে আমি বিশ্বাস করি, একটা পথ বন্ধ হলেও হাজারটা পথে খুলে যায়। ভবিষ্যতে নিশ্চয়ই অনেক কিছু অপেক্ষা করছে।

প্রায় পাঁচ হাজার প্রতিযোগী টপকে মিথিলার মাথায় ওঠে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’র মুকুট।

আগামী মে তে যুক্তরাষ্ট্রে ৬৯ তম মিস ইউনিভার্স-২০২০ প্রতিযোগিতার মূল আয়োজন উদ্বোধন করা হবে। সেখানে বাংলাদেশের প্রতিনিধি হয়ে অংশ নেয়ার  কথা ছিল জনপ্রিয় মডেল মিথিলার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমেরিকাকরোনাপ্রতিযোগীবাংলাদেশবুলগেরিয়ামঞ্চমায়ানমারমিথিলামিস ইউনিভার্সলকডাউনলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

এবার সাউথ আফ্রিকার ফ্র‌্যাঞ্চাইজি লিগে রিশাদ

আগস্ট ৫, ২০২৬

নতুন ধারা বাংলাদেশের মোমিন মেহেদী ও শান্তাসহ গ্রেপ্তার ৬

আগস্ট ৫, ২০২৬

জুলাই জাদুঘরের টিকিটের দাম কত, অনলাইনে কাটবেন যেভাবে

আগস্ট ৫, ২০২৬

রোমে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন-ইসরায়েলের সপ্তম দফা বৈঠক

আগস্ট ৫, ২০২৬

মঞ্চে ডেকে ড. ইউনূসকে পাশে বসালেন প্রধানমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT