চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নানা ঘটনা ও বিভিন্ন প্রার্থীদের বর্জনের মধ্যে তিন সিটিতে ভোটগ্রহণ সম্পন্ন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৯ অপরাহ্ণ ৩০, জুলাই ২০১৮
রাজনীতি
A A
নির্বাচন

বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা ও প্রার্থীদের ভোট বর্জনের ঘটনার মধ্যে দিয়ে বরিশাল, রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশনের ভোট গ্রহণ শেষ হয়েছে। বিকেল চারটার পরে পরেই ভোটগ্রহণ শেষে ভোট গণণা শুরু হয়েছে।

নতুন মেয়র নির্বাচনে ৩ সিটিতে প্রায় ৯ লাখ ভোটার ৩শ’ ৯৫টি কেন্দ্রে ভোট দেন। এর মধ্যে ১৫টি কেন্দ্রে ভোট হয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে।

তিন সিটি নির্বাচনে মেয়র পদে ১৮ জন ও কাউন্সিলর পদে ৫শ ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনের নিরাপত্তায় ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় সাড়ে ১৭ হাজার সদস্য।

বরিশাল
বরিশালে বিএনপি প্রার্থী মজিবর রহমান সরওয়ারসহ ইসলামী আন্দোলনের ওবাইদুর রহমান, বাসদের মনীষা চক্রবর্ত্তী ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির আবুল কালাম আজাদ ভোট বর্জনের ঘোষণা দেন।

জাল ভোট দেয়া, অনিয়ম ও হামলার অভিযোগ এনে তারা এ ঘোষণা দেন।

সিলেট
বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী ৪১টি কেন্দ্রের ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগ এনে দুপুরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে ভোট বাতিলের লিখিত আবেদন করেন। জনগণের ভোটাধিকার হরণ হয়েছে উল্লেখ করে আন্দোলনের ঘোষণা দেন তিনি।

Reneta

জাল ভোট ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় কিছু কেন্দ্রে ভোট গ্রহণ কার্যক্রম বন্ধ ছিল।

রাজশাহী
রাজশাহীতে বিএনপি প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল এজেন্ট বের করে দেয়াসহ নানা অভিযোগে কেন্দ্রের ভেতরে অবস্থান নিয়ে প্রতিবাদ করেছেন। তবে তিনি ভোট বর্জনের ঘোষণা দেননি।

ভোট শুরুর পর থেকেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ভোট ডাকাতির অভিযোগ ওঠে দলটির পক্ষ থেকে। অন্যদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচন সুষ্ঠু ও উৎসবমূখর হয়েছে বলে দাবি করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬

পেপাল-পেওনিয়ারের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ

জুলাই ২৯, ২০২৬
ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

জুলাই ২৯, ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT