চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাইন ইলেভেনের ১৪ বছর

ইলিয়াস কমলইলিয়াস কমল
৭:৪৮ অপরাহ্ণ ১০, সেপ্টেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

ইতিহাসের বিভীষিকাময় নাইন ইলেভেন আজ। ১৪ বছর আগে ২০০১ সালের এ দিনে নিউইয়র্কের টুইন টাওয়ারে আত্মঘাতি বিমান হামলা চালায় আল কায়েদা। হামলায় নিহত হয় প্রায় ৩ হাজার মানুষ। এরপর থেকে বিশ্বব্যাপী মার্কিন নেতৃত্বাধীন সন্ত্রাস বিরোধী অভিযান শুরু হয়।

নিউইয়র্কের স্থানীয় সময় তখন সকাল পৌনে নয়টা। চারটি মার্কিন যাত্রীবাহী বিমান ছিনতাই করে টুইন টাওয়ারে হামলা চালায় আল কায়েদা। গুঁড়িয়ে যায় বিশ্ব বাণিজ্য কেন্দ্রের ভবন দুটি।

মার্কিন এয়ারলাইন্সের ছিনতাই করা আরেকটি বিমান নিয়ে হামলা চালানো হয় মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগনে। আর যাত্রীদের বাধায় নির্ধারিত স্থানে হামলা চালাতে ব্যর্থ হয়ে পেনসিলভেনিয়ার আকাশে বিধ্বস্ত হয় চতুর্থ বিমানটি।

ঘটনার পর থেকেই সারাবিশ্বে সন্ত্রাস ও ইসলামি জঙ্গি দমন অভিযানে নামে যুক্তরাষ্ট্র। আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে ২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে হত্যা করে মার্কিন বিশেষ বাহিনী ‘নেভি সিল’৷

আল কায়েদা অনেকটা দুর্বল হলেও বিশ্ব জুড়ে মাথা তুলে দাঁড়িয়েছে একাধিক জঙ্গি সংগঠন। আফ্রিকায় বোকো হারাম, ইরাকের বড় অংশ জুড়ে রয়েছে আইএস। সিরিয়ায় বাশার আল আসাদ আর ইরাকে নুরি আল মালিকির সরকারের বিরুদ্ধে যুদ্ধরতদের সাথেও রয়েছে ইসলামি মৌলবাদী কর্মীরা।

১৪ বছর আগে নিহত, আহত এবং তাদের স্বজনের প্রতি শ্রদ্ধা ও সমবেদনা জানাবে যুক্তরাষ্ট্র। নিউইয়র্কের ‘দ্য ন্যাশনাল সেপ্টেম্বর ইলেভেন মেমোরিয়াল মিউজিয়াম’-এ করা হবে এর আয়োজন৷

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টুইন টাওয়ারনাইন ইলেভেনমার্কিন যুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্যাম্পাসে ক্যাম্পাসে ‘মাস্তুল’ টিম, শিক্ষার্থীদের সাথে প্রাণবন্ত আড্ডা

জুলাই ১০, ২০২৬

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন সাদিও মানে

জুলাই ১০, ২০২৬

আবারও অভিনেতা রাজপালকে জেলে যাওয়ার নির্দেশ

জুলাই ১০, ২০২৬

আবারও বাড়ল স্বর্ণের দাম

জুলাই ১০, ২০২৬

হালান্ড বলছেন ইংল্যান্ড ফেভারিট, ওরাইলি বললেন ‘এটাও এক খেলা’

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT