চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাইজেরিয়ায় ধরাশায়ী মেসিহীন আর্জেন্টিনা

অমৃত মলঙ্গী অমৃত মলঙ্গী
১২:৩০ পূর্বাহ্ণ ১৫, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
আর্জেন্টিনার ফুটবল দল নাইজেরিয়ায় হেরেছে, খেলোয়াড়রা উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নামে প্রীতি ম্যাচ। আড়ালে বিশ্বকাপের প্রস্তুতি। তাতে আগের ম্যাচে রাশিয়ার বিপক্ষে ঘাম ঝরিয়ে জয় পাওয়ার পরের ম্যাচে দুই গোলে এগিয়ে গিয়েও নাইজেরিয়ার বিপক্ষে ২-৪ ব্যবধানে হেরে গেছে আর্জেন্টিনা।

এই স্কোর বোঝাতে পারছে না আর্জেন্টিনা কেমন খেলেছে। মেসিকে বিশ্রামে পাঠালে দলের কেমন হাল হয়, প্রতিটি মিনিটে যেন সেই ছবি ফুটছিল। রাশিয়ার ক্রাসনোদার স্টেডিয়ামে এদিন আগের ম্যাচের নায়ক আগুয়েরো আক্রমণভাগকে শুরুতে একটু সতেজ রাখলেও ডিফেন্ডারদের ‘ক্লান্ত’ পায়ের ভুলে ডুবতে হয়েছে দলটিকে।

ম্যাচের ২৭ মিনিটে এগিয়ে যায় আর্জেন্টিনা। নাইজেরিয়ার ড্যানিয়েলের হাতে বল লাগলে বক্সের ঠিক বাইরে ফ্রি-কিকের নির্দেশ দেন রেফারি। শট নেন বানেগা। ডান পায়ের নিখুঁত শটে বারের ডানকোনা দিয়ে বল জালে জড়ান। খুব একটা বাতাসে ভাসাননি। আবার মাটিতেও রাখেননি।

৩৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আগুয়েরো। ক্রিস্টিয়ান পাভনের পাস ধরে বক্সের ঠিক মাঝ থেকে বাঁ পায়ের শটে ব্যাক-টু-ব্যাক ম্যাচে গোল করেন।

নাইজেরিয়ায় ফুটবল ম্যাচে আর্জেন্টিনা দলের খেলোয়াড়রা হেরেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমার্ধের মিনিট পাঁচেক আগে মাসচেরানো বক্সের বাইরে ফাউল করেন। কেলেচি ইহিয়েনাচো বাঁ পায়ের শটে বাঁ দিকে উঁচু করে বল রাখেন। আর্জেন্টিনার গোলরক্ষক ডাউভ দিয়ে হাতেও লাগান। কিন্তু ঠেকাতে পারেননি!

Reneta

৫২ মিনিটের সময় সমতায় ফেরে নাইজেরিয়া। দলটির প্রথম গোলের মালিক কিলেচির দারুণ একটি পাস থেকে অ্যালেক্স আইয়োবি বাঁ পায়ের শটে ব্যবধান ২-২ করেন।

দুই মিনিট বাদে এগিয়ে যায় নাইজেরিয়া। বক্সের বাইরে থেকে ওয়ান-টু-ওয়ান খেলে ব্রিয়ান বল কাট করে জালে পাঠান। আর্জেন্টিনার দ্বিতীয় গোলের যোগানদাতা পাভন ব্রিয়ানের পাশেই ছিলেন। তাকে বিট করে রাশিয়ান বংশোদ্ভূত এই ডিফেন্ডার নাইজেরিয়াকে এগিয়ে দেন।

দ্বিতীয়ার্ধে বেশি আক্রমণাত্মক হতে যেয়ে খেই হারায় আর্জেন্টিনা। সাম্পাওলি আগুয়েরোকে উঠিয়ে বোকা জুনিয়ার্সের স্ট্রাইকার বেনেদিত্তোকে নামান। তারপর দুই মিনিটের ব্যবধানে দুই গোল হজম করে আবার আক্রমণে সতেজতা আনেন। অ্যাটাকিং মিডফিল্ডার সেলসোকে উঠিয়ে উইঙ্গার হিসেবে খেলতে পারা গোমেজকে নামিয়ে দেন।

আর্জেন্টিনা ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে, নাইজেরিয়ায় ধরাশায়ী মেসিহীন ম্যাচের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গোল শোধ দিতে মরিয়া আর্জেন্টিনার চোখের সামনে থেকে ব্যবধান ৪-২ করেন ওই অ্যালেক্স আইয়োবি। মাসচেরানোর যে বয়স হয়েছে এই গোল থেকে যেন সেই বার্তা ভেসে আসে। তার সামনে থেকে বল পায়ে নেন অ্যালেক্স। বার্সা তারকা বলে যাওয়ার চেষ্টা তো করেনইনি; বরং যেভাবে ‘ডজ’ খান তাতে তার গোলরক্ষক  দ্বিতীয় গোল করা অ্যালেক্সের গতিবিধি বুঝতে ব্যর্থ হন।

দু’দলের আগের সাত দেখায় আর্জেন্টিনার পাঁচ জয়ের বিপরীতে নাইজেরিয়ার জয় ছিল একটিতে। এদিন সুপার ঈগলসদের জয়ের সংখ্যাটা দুইয়ে চলে গেল। সঙ্গে যোগ হল একটি নাকানিচুবানির ইতিহাস!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনানাইজেরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

সিঙ্গাপুরের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ

সিঙ্গাপুরে উগ্রবাদী পোস্টের কারণে দুই বাংলাদেশির ওয়ার্ক পারমিট বাতিল, দেশে ফেরত

জুলাই ১৭, ২০২৬

বাংলাদেশের প্রেক্ষাগৃহে নোলানের নতুন ঝড়!

জুলাই ১৭, ২০২৬

বৃষ্টি, নৃত্য আর মানবিকতার মেলবন্ধনে চারুকলায় ‘ঘনঘটা’

জুলাই ১৭, ২০২৬

নেতৃত্ব বদলের নতুন বার্তা, ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পথে অ্যান্ডি বার্নহ্যাম

জুলাই ১৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT