চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নর্থ সাউথ’র আটক অধ্যাপক সাময়িক বরখাস্ত

নাসিমুল শুভনাসিমুল শুভ
৭:৩৯ অপরাহ্ন ১৮, জুলাই ২০১৬
বাংলাদেশ
A A

জঙ্গি শিক্ষার্থীদের বাসা ভাড়া দেয়ার তথ্য গোপনের অভিযোগে আটক অধ্যাপক গিয়াস উদ্দিনকে আহসানকে সাময়িক বরখাস্ত করেছে নর্থ-সাউথ ইউনিভার্সিটি। তবে বেশ কয়েকটি গণমাধ্যমে এই অধ্যাপককে বিশ্ববিদ্যালয়টির প্রো-ভিসি বলা হলেও তাকে ‘ডিন’ বলে দাবি করছে বিশ্ববিদ্যালয়টি।

প্রতিষ্ঠানটির জনসংযোগ দফতরের কর্মকর্তা মাহমুদুল হাসান চ্যানেল আই অনলাইনকে বলেন,‘অধ্যাপক গিয়াস উদ্দিন আহসান নর্থ সাউথ ইউনিভার্সিটির স্কুল অব হেলথ এন্ড লাইফ সায়েন্সের ডিন ছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ ওঠায় এই দায়িত্ব থেকে তাকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।’

গুলশানের হলি আর্টিসানে হামলায় জড়িত জঙ্গিদের বাড়ি ভাড়া দেওয়ার আগে নাম ঠিকানাসহ তথ্য না রাখার অভিযোগে শনিবার রাতে নর্থ সাউথ ইউনিভার্সিটির অধ্যাপক গিয়াস উদ্দিন আহসান এবং তার ভাগ্নে আলম চৌধুরী ও বাড়ির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ১ জনকে আটক করে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।

তাদের বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় মামলা দায়ের করে রিমান্ড চাওয়া হয়। আটক ৩ জনের জন্য ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

পুলিশ জানায়, জঙ্গিরা বসুন্ধরা আবাসিক এলাকার ছয় নম্বর সড়ক ব্লক ই এর টেনামেন্ট-তিন-এর ফ্ল্যাট এ/৬ এ একত্রিত হয়েছিল। গত মে মাসে এ ফ্ল্যাটটি জঙ্গিদের অন্য সদস্যরা ভাড়া নিয়েছিল। গুলশানে সন্ত্রাসী হামলার পর তারা বাসা ছেড়ে পালিয়ে যায়।

বাসা থেকে বালুভর্তি কার্টন ও তাদের কাপড়চোপড়সহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়। বালুভর্তি এসব কার্টনে হামলায় ব্যবহৃত গ্রেনেড রাখা হয়েছিল বলে ধারণা করছে পুলিশ।

Reneta

সেই ফ্ল্যাটটির মালিক হচ্ছেন গিয়াস উদ্দিন আহসান। আর ওই ফ্ল্যাটটি ভাড়া দেওয়ার দায়িত্ব ছিল তার ভাগ্নে আলম ও বাসার ম্যানেজারের উপর। তারা ফ্ল্যাটটি ভাড়া দেওয়ার আগে ভাড়াটিয়াদের কোনো তথ্য রাখেননি। ভাড়া দেওয়ার আগে ভাড়াটিয়াদের তথ্য রাখার জন্য ডিএমপির পক্ষ থেকে নির্দেশনা ছিল।

Jui  Banner Campaign
ট্যাগ: গুলশাননর্থ সাউথ বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও  জাতীয়  নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম

এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: প্রতিনিধি

দিনাজপুরে আওয়ামী লীগ অফিসে আগুন

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

১৭ ফেব্রুয়ারি বছরের প্রথম সূর্যগ্রহণ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতি বছর পবিত্র রমজান মাস ভিন্ন ভিন্ন তারিখে শুরু হওয়ার কারণ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

কলম্বোতেও হাত মেলাননি ভারত-পাকিস্তান অধিনায়ক

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT