চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নর্থ কোরিয়ার বিরুদ্ধে সিরিয়ায় রাসায়নিক অস্ত্র তৈরির রসদ পাঠানোর অভিযোগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১১ অপরাহ্ণ ২৮, ফেব্রুয়ারি ২০১৮
আন্তর্জাতিক
A A
সিরিয়া-রাসায়নিক অস্ত্র-নর্থ কোরিয়া

নর্থ কোরিয়া সিরিয়ায় এমন সব সরঞ্জাম পাঠাচ্ছে যেগুলো রাসায়নিক অস্ত্র তৈরিতে ব্যবহার করা হয় – এমন দাবি করেছে কয়েকটি মার্কিন গণমাধ্যম। ওইসব সরঞ্জামের মধ্যে রয়েছে অ্যাসিড নিরোধী টাইল, ভালভ এবং পাইপ।

জাতিসংঘের সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের ‘এখন পর্যন্ত অপ্রকাশিত’ এক প্রতিবেদনের ভিত্তিতে এ কথা জানিয়েছে পত্রিকাগুলো।

জাতিসংঘের ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, পিয়ংইয়াংয়ের কয়েকজন ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞকেও সিরিয়ার সরকারি অস্ত্র তৈরি কারখানায় দেখা গেছে।

Banglabid

সিরীয় সরকারি বাহিনী তাদের হামলায় ক্লোরিন গ্যাস ব্যবহার করছে বলে সম্প্রতি বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম দাবি করেছে। তবে সেসব দাবি পুরোপুরি অস্বীকার করেছে দেশটির সরকার। এরপরই নর্থ কোরিয়া সিরিয়ায় রাসায়নিক অস্ত্র তৈরির রসদ পাঠাচ্ছে বলে অভিযোগ উঠল।

নিউইয়র্ক টাইমস বলছে, নর্থ কোরিয়া সিরিয়াতে অবৈধ উপায়ে উচ্চ তাপমাত্রা ও অ্যাসিড নিরোধী টাইল, ক্ষয়রোধী ভালভ এবং থার্মোমিটার পাঠিয়েছে এবং আরও পাঠাচ্ছে। এ ধরনের টাইল সাধারণত সেসব ভবনে ব্যবহার করা হয় যেখানে রাসায়নিক অস্ত্র তৈরির কাজ চলে।

অন্যদিকে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ২০১৬ সালের শেষ থেকে ২০১৭’র শুরুর দিক পর্যন্ত নর্থ কোরিয়া থেকে চীনের একটি ট্রেডিং ফার্ম এমন পাঁচটি শিপমেন্ট পাঠিয়েছে। এমনই আরও অনেকগুলো শিপমেন্ট গত কয়েক বছরে সরবরাহ হয়েছে বলে দাবি করা হয় সংবাদ প্রতিবেদনটিতে।

Reneta

সিরিয়ার সরকারি গবেষণা সংস্থা সায়েন্টিফিক স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেন্টার (এসএসআরসি) নর্থ সরকারকে বেশ কয়েকটি ছোট ছোট কোম্পানির মাধ্যমে এসব শিপমেন্টের মূল্য শোধ করেছে বলেও জানায় ওয়াল স্ট্রিট জার্নাল।

ওয়াশিংটন পোস্টও জাতিসংঘের প্যানেল অব এক্সপার্টস-এর এই প্রতিবেদন নিয়ে রিপোর্ট করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নর্থ কোরিয়াসিরিয়া যুদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দিনাজপুরের ১৮ বিদ্যালয়ের কেউ পাস করেনি

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ১০, ২০২৬

আগুনে পুড়ে মৃত্যু ১৬ সহকর্মীর, চুল কাটাতে গিয়ে বাঁচলেন হাবিবুর

আগস্ট ১০, ২০২৬

সৌদিতে কারখানায় আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ১০, ২০২৬

এসএসসি ও সমমানের পরীক্ষায় কমেছে পাসের হার এবং জিপিএ-৫

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT