নর্থ কোরিয়ার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে চীনের সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পিয়ংইয়ংয়ের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর সমালোচনা করে ট্রাম্প এক টুইটে বলেন, ‘চীন ও নর্থ কোরিয়ার বাণিজ্য সম্পর্ক প্রায় ৪০ শতাংশে উন্নীত হয়েছে, চীন আমাদের সঙ্গে যথেষ্ট কাজ করেছে, তাদের একবার সুযোগ দেয়া হয়েছিল।’
এ ঘটনায় চীন ও রাশিয়া উভয় পক্ষকেই তাদের সামরিক ক্ষমতা প্রদর্শন বন্ধ করতে বলেছে। এই দুটি দেশের পক্ষ থেকে বলা হয়েছে, নর্থ কোরিয়ার ওপর সামরিক শক্তি প্রয়োগের যেকোনো চেষ্টার বিরুদ্ধে তারা।
বর্তমানে পোল্যান্ড ও জার্মানির পথে আছেন ট্রাম্প। সেখানে চীনের প্রেসিডেন্টের সঙ্গে আবার দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে তার।

কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থার খবরে জানানো হয়, আইসিবিএমটি অত্যন্ত শক্তিশালী ছিল। এটি বিশ্বের যেকোনো স্থানে আঘাত হানতে সক্ষম। এটি নর্থ কোরিয়ার ইতিহাসে একটি বড় সাফল্য। ক্ষেপণাস্ত্রটি দিয়ে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত করা সম্ভব বলে মনে করা হচ্ছে।
নর্থ কোরিয়া ক্ষেপণাস্ত্র ছোড়ার জবাবে জাপান সাগরে যুক্তরাষ্ট্র ও সাউথ কোরিয়া আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের যৌথ মহড়া চালায়।
মঙ্গলবার প্রথমবারের মতো দূরপাল্লার আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) সফল পরীক্ষা চালায় নর্থ কোরিয়া। এই সাফল্যকে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে নর্থ কোরিয়ার উপহার হিসেবে বর্ণনা করেন দেশটির প্রেসিডেন্ট কিম জং-উন।







