চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নরসিংদীতে দৌরাত্ম্য কমছে না মানব পাচার চক্রের

অনলাইন ডেস্কঅনলাইন ডেস্ক
৬:১৪ অপরাহ্ন ০৫, মে ২০১৫
বাংলাদেশ
A A

নরসিংদীতে দৌরাত্ন্য কমছেনা মানব দালাল চক্রের। দালালদের প্রলোভনে গা ভাসিয়ে কেউ কেউ হচ্ছেন জিম্মি। আবার কেউ ফিরছেন লাশ হয়ে। তবু থেমে নেই অবৈধ পথে মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন।

আর মানব পাচারকারীদের দাবীকৃত মুক্তিপণ দিতে না পারলেই নেমে আসে ভয়ানক নির্যাতন। আবার মুক্তিপণ দিয়েও স্বজনদের ফিরে পাচ্ছেনা অনেক পরিবার।

তাই নরসিংদীর বেশ কয়েকটি পরিবার জুড়ে চলছে শোকের মাতম। স্বজনদের অশ্রু আর কান্নায় ভারি হয়ে উঠেছে গোটা এলাকা।

ভাগ্য পরিবর্তনের আশায় নরসিংদী শিবপুরের মুনসেফেরচর এলাকার হান্নান মিয়া ও মোজাম্মেল সাগর পথে পাড়ি জমিয়েছিলেন স্বপ্নের দেশ মালয়েশিয়ায়। কিন্তু পৌছতে পারেননি মালয়েশিয়ায়।

দালালদের হাতে জিম্মি হন থাইল্যান্ডের জঙ্গলে। দালালদের চাহিদা মতো মুক্তিপন দিতে না পারলেই তাদের উপর নেমে আসতো অমানুষিক নির্যাতন। খাবার পানি চাওয়ার অপরাধে অমানুষিক নির্যাতন চালিয়ে নির্মম ভাবে হত্যা করা হয় নরসিংদী শিবপুর উপজেলার মুনসেফেরচর এলাকার হান্নান মিয়াকে।

এই দৃশ্য নিজ চোখে দেখে ভয়ে আতকে ওঠে একই এলাকার মোজাম্মেল। নিজের জীবন বাঁচাতে দালালদের কথা মতো পরিবারের কাছে ২ লক্ষ বিশ হাজার টাকা দাবি করেন। দালালদের কথা মতো স্থানীয় দালাল মনিরের হাতে মুক্তিপণের টাকাও তুলে দেয়া হয়। কিন্তু এখনো ছেলেকে ফিরে পায়নি মোজ্জামেলের পরিবার। টাকা নিয়ে লাপাত্তা মনির।

Reneta

আর থাই্ল্যান্ডের জঙ্গল থেকে দালালদের বন্দি দশা থেকে ফিরে এসেছেন নরসিংদীর চরাঞ্চলেরর করিমুপরের আলি হোসেন।

এদিকে হান্নান মিয়ার মৃত্যুর খবরে পরিবার জুড়ে চলছে শোকের মাতম। নিহত হান্নানের অবুঝ দুই সন্তানরা এখনো জানেনা না ফেরার দেশে চলে গেছে তাদের বাবা। হান্নান মিয়ার স্ত্রীর আর্তনাদ, যাকে ঘিরে তার পৃথিবী সৃষ্টি সেই হান্নানকে ছাড়া কিভাবে চলবে জীবন ঘড়ি।

কিন্তু যাদের তত্ত্বাবধানে এসব তথ্য থাকার কথা, সেই কর্মসংস্থান ও জনশক্তি বিভাগ উত্তর দিলেন দায়সারা। বললেন, দেয়ার মতো তাদের কাছে নেই কোন তথ্য।

Jui  Banner Campaign
ট্যাগ: নরসিংদীমানব পাচার
শেয়ারTweetPin

সর্বশেষ

কোচিং সেন্টার বন্ধসহ নানা নিয়মের শিক্ষা আইনের খসড়া প্রস্তুত

ফেব্রুয়ারি ৪, ২০২৬

নির্বাচনী প্রচারে বরিশাল ও ফরিদপুরে যাচ্ছেন তারেক রহমান

ফেব্রুয়ারি ৪, ২০২৬

সরিষার হলুদ ফুলে নতুন স্বপ্ন বুনছেন জয়পুরহাটের কৃষকরা

ফেব্রুয়ারি ৪, ২০২৬

টিউলিপ সিদ্দিকের ৪ বছর কারাদণ্ডের রায়ে লেবার পার্টির প্রতিক্রিয়া

ফেব্রুয়ারি ৪, ২০২৬

ক্ষমা প্রার্থনা ও মুসলিম উম্মার শান্তি কামনার মধ্যদিয়ে পালিত হলো পবিত্র শবেবরাত

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT