চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নদীকৃত্য দিবসে সারাদেশে ‘সাইক্লিং ফর রিভার’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫১ অপরাহ্ণ ১৪, মার্চ ২০১৮
পরিবেশ
A A

আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে বুধবার দেশের বিভিন্ন স্থানে ‘সাইক্লিং ফর রিভার’ কর্মসূচি পালিত হয়েছে।

নদী বিষয়ক অলাভজনক উদ্যোগ রিভারাইন পিপল যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিভারসের সঙ্গে যৌথভাবে বাংলাদেশে ‘সবুজ বাহনী, স্বচ্ছ তটিনী’ শীর্ষক এই কর্মসূচি ঘোষণা করে।

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রিভারাইন পিপলের চেয়ারপার্সন মাসুদ পারভেজ রানার নেতৃত্বে একটি দল ক্যাম্পাস থেকে সাইকেল র‌্যালি করে শহরের পাশ দিয়ে প্রবাহিত গঙ্গা নদীর তীরে যায় এবং সংক্ষিপ্ত সমাবেশ করে।

পরে গঙ্গা নদীর তীরে একটি সাইক্লিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড. আবু হানিফ শেখ।

রংপুর: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রিভারাইন পিপলের পরিচালক তুহিন ওয়াদুদের নেতৃত্বে একটি দল সাইকেল চালিয়ে ক্যাম্পাস থেকে ঘাঘট নদের তীরে যায় ও সংক্ষিপ্ত সমাবেশ করে।

পথে তারা কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ও পথচারির মধ্যে নদী বিষয়ক সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দেয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রিভারাইন পিপল বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক উমর ফারুক।

Reneta

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রিভারাইন পিপলের পরিচালক সুদীপ্ত শর্মার নেতৃত্বে একটি দল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে হালদা নদী পর্যন্ত সাইকেল র‌্যালি করে। এসময় তারা পথচারীদের মধ্যে নদী বিষয়ে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেয়।

কুষ্টিয়া: কুষ্টিয়ায় রিভারাইন পিপল ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা এবং কুমার নদ সংরক্ষণ কমিটির উদ্যোগে ক্যাম্পাস থেকে কুমার নদ পর্যন্ত একটি সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়।

সিলেট: সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে একটি সাইকেল র‌্যালি সুরমা নদী পর্যন্ত পরিচালতি হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের শিক্ষক ও রিভারাইন পিপল শাহজালার বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মুনতাহা রাকিব।

ঢাকা: তুরাগ নদী সুরক্ষা কমিটির উদ্যোগে আশুলিয়া থেকে গাবতলী পর্যন্ত তুরাগ নদীর বেড়িবাধ অংশে সাইকেল র‌্যালি পরিচালিত হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তুরাগ নদী সুরক্ষা কমিটির সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক মুজিবুল হক মণি।

সাভার: রিভারাইন পিপল জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ক্যাম্পাসে ‘র‌্যালি ফর রিভার’ অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাসমিডিয়া অ্যান্ড জার্নালিজম বিভাগের শিক্ষক শেখ আদনান ফাহাদ, রিভারাইন পিপলের বিশ্ববিদ্যালয় সমন্বয়ক আশরাফুল হাবিব প্রমুখ।

মিরপুর: মিরপুরে সিদ্ধান্ত উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে ‘মানব-অক্ষর’ রচনা করে শতাধিক শিক্ষার্থী।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম রনি, রিভারাইন পিপলের পরিচালক মোহাম্মদ এজাজ, পরিবেশকর্মী হাসিফুজ্জামান প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আন্তর্জাতিক নদীকৃত্য দিবস
শেয়ারTweetPin1

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT