চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুনের অপেক্ষায় গুগল ডুডল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৩ পূর্বাহ্ণ ৩১, ডিসেম্বর ২০১৫
তথ্যপ্রযুক্তি
A A

আজ ৩১ ডিসেম্বর, ২০১৫ সালের শেষ দিন আজ রাত ১২টার পর শুরু হতে যাচ্ছে নতুন বছর। নতুন বছরের আগমনের অপেক্ষায় আছে পুরো বিশ্ব। অপেক্ষায় আছে টেক জায়ান্ট গুগলও। সেই অপেক্ষার প্রকাশই ঘটলো গুগলের নতুন ডুডলের মধ্য দিয়ে।

ডুডলটিতে দেখা যায়, নানা রঙের ৫টি পাখি মাথায় পার্টি হ্যাট পরে একটি গাছের ডালে বসে আছে। একজনের মুখে আবার উৎসবের বাঁশি। কিন্তু সে সেটা বাজাচ্ছে না, মুখে নিয়ে অপেক্ষা করছে। পাখিগুলো বার বার এদিক ওদিক তাকাচ্ছে, যেনো কোনো কিছুর অপেক্ষায় বসে আছে। কিন্তু কিছু ঘটছে না বলে বিরক্ত হয়ে আশপাশে নজর রাখছে।

পাখিগুলোর সঙ্গে ডালের ওপর একটি পাখির বাসায় আছে বড় একটি ডিম, তার গায়ে লেখা ২০১৬। ডিমটি কিছুক্ষণ পর পর নড়ে ওঠে। আর সঙ্গে সঙ্গে পাখিগুলো ঘুরে তাকায় সেটার দিকে, যেনো এখনই ডিম ফুটে ছানা বেরোবে! কিন্তু থেমে যায় ডিমের নড়াচড়া। তখন একটা পাখি ঘড়ি বের করে সময় দেখে নেয় আর কতক্ষণ বাকি। তারপর আবার সবাই এদিক সেদিক তাকাতে থাকে।

চমৎকার এই ডুডলটি দিয়ে গুগল নতুন বছরকে স্বাগত জানানোর অপেক্ষারই জানান দিলো। আশা করা যায় রাত ১২টার পরই গুগল এবং ডুডলের পাখিগুলোর অপেক্ষার প্রহর শেষ করে ডিম ফুটে বেরিয়ে আসবে নতুন বছর ২০১৬।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুগল
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT