চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন শ্রম আইন নিয়ে ট্রেড ইউনিয়ন নেতাদের যতো অভিযোগ

অনলাইন ডেস্কঅনলাইন ডেস্ক
১:৫৫ পূর্বাহ্ণ ১৮, অক্টোবর ২০১৫
বাংলাদেশ
A A

নতুন শ্রম আইনে তৈরি পোশাক শিল্পে ট্রেড ইউনিয়ন করার সুযোগ আগের চেয়ে সঙ্কুচিত হয়েছে  বলে  মনে করেন ট্রেড ইউনিয়ন নেতারা। তাদের অভিযোগ  শ্রম পরিদপ্তর থেকে খোঁজ নেয়ার পর ঠিকই ট্রেড ইউনিয়নে জড়িতদের চিহ্নিত করে হয়রানি করা হয়। তবে শ্রম পরিচালকের দাবি, নতুন আইন হওয়ার পর তারা পোশাক কারখানায় ৩ শতাধিক ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেশন দিয়েছেন। 

রানা প্লাজা ধ্বসের পর জিএসপি ফিরে পেতে যুক্তরাষ্ট্র যে ১৬ শর্ত দেয় তার মধ্যে অন্যতম শর্ত কারখানায় ট্রেড ইউনিয়ন করার সুযোগ হওয়ায় সরকার আইন সংশোধন করে।

বর্তমানে যে কোনো কারখানার এক তৃতীয়াংশ শ্রমিক চাইলেই কারখানা কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে ট্রেড ইউনিয়ন করতে আবেদন করতে পারেন। তবে শ্রমিক নেতাদের দাবি ট্রেড ইউনিয়ন করা যতটা সহজ হয়েছে, ততটা পরিবর্তন হয়নি ট্রেড ইউনিয়ন করতে চাওয়া শ্রমিকদের প্রতি মালিকদের আচরন। 

সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এর সভাপতি নাজমা আকতার  বলেন, যখনই এই ইউনিয়ন হচ্ছে তখনই ফেক্টরির ভিতরে অফিসাররা পরিদর্শন করতে গিয়ে শ্রমিকদের সঙ্গে তাদের বেতন ভাতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। কিন্তু হঠাৎ করে পরিদর্শন করতে আসায় শ্রমিকরা অনেকটা ঘাবড়ে যায়।

শ্রম পরিদপ্তরের তথ্য অনুযায়ী, গার্মেন্টস সেক্টরে ২০১৩ সালের আগে যেখানে ট্রেড ইউনিয়ন ছিলো মাত্র ১৩২ টি সেখানে বতর্মানে আছে ৪৬৫ টি। যারা ইউনিয়ন করেন তাদের কোন ধরনের হয়রানি করা হলে সেক্ষেত্রে দ্রুত ব্যবস্থাও নেয়া হচ্ছে বলে জানান  শ্রম পরিচালক মো. আশরাফুজ্জমান । 

তবে শ্রমিকরা ইউনিয়ন নয়, নিরাপদ পরিবেশে নিয়মিত কাজ ও সঠিক সময়ে বেতন ভাতা পাওয়ার নিশ্চয়তা চায়  এমন পর্যবেক্ষন শ্রম পরিদপ্তরের।

Reneta

তিনি আরো বলেন, আগে যে পরিমাণ শ্রমিকরা উৎসাহী ছিলো এখন আর তেমনটি নেই। এখন শ্রমিকরা কিছুটা  সঙ্কুচিত হওয়ার চিন্তা করে। এবং সেই অনুযায়ী তারা আবেদন করে। আবেদনের প্রেক্ষিতে আমরা সেটিকে বিবেচনা করি। নতুন শ্রম আইন হওয়ায় এই প্রক্রিয়ায় অনেকটা পরিবর্তন এসেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ট্রেডইউনিয়নশ্রম আইন
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন পর্তুগিজ রেফারি

জুলাই ১০, ২০২৬

মাগুরায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট আমিনুল ইসলাম গ্রেফতার

জুলাই ১০, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে বিশ্বকাপের উন্মাদনায় অংশ নিলেন রাবির শিক্ষক-শিক্ষার্থীরা

জুলাই ১০, ২০২৬

বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই ১০, ২০২৬

পর্তুগালের নতুন কোচ হোর্হে জেসুস

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT