চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন যাত্রায় লাক্স: ফাগুন সন্ধ্যায় তিন দশকের তারকা মুখ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৬ অপরাহ্ণ ০৯, মার্চ ২০২১
বিনোদন
A A

ব্যস্ততম রাজধানীতে সম্প্রতি ফাগুন সন্ধ্যায় বিগত তিন দশকের বিভিন্ন প্রজন্মের মেধাবী ও সুন্দরীদের হাট বসেছিলো! কয়েক প্রজন্মের মিলনমেলা যেন! কে নেই সেখানে!

নব্বইয়ের দশকের জনপ্রিয় তারকা শামীম আরা নিপা, আফসানা মিমি ও মৌসুমী। তাদের সঙ্গে খোশগল্পে যোগ দেন মম, বিদ্যা সিনহা মীম ও কুসুম শিকদারের মতো বর্তমান তারকারাও।

রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের সুইমিং পুলের পাশেই বসে তারাদের এই হাট। নতুন যাত্রা উপলক্ষে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের (ইউবিএল) বিউটি ব্র্যান্ড লাক্স এই পুণর্মিলনীর আয়োজন করে।

লাক্সের বর্তমান এবং অতীতের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও তারকারা শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, অন্তর্নিহিত সৌন্দর্যও বিকশিত করে তা ছড়িয়ে দিচ্ছেন সমাজের অন্য নারীদের মাঝেও।

আইকনদের অংশগ্রহণে এই আয়োজন সম্পর্কে লাক্সের বর্তমান ব্র্যান্ড অ্যাম্বাসেডর বিদ্যা সিনহা মিম বলেন, লাক্স সবসময় নারীদের মনের সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করে। সাহস জোগাতে নারীদের পাশে থাকে। আজকের অনুষ্ঠান সে চেষ্টারই অংশ।

চিত্রনায়িকা মৌসুমী বলেন, লাক্স বিশ্বে ও বাংলাদেশে দীর্ঘসময় ধরে ব্র্যান্ড হিসেবে সুনাম ধরে রাখার পাশাপাশি এদেশের নারীদের অনেকদূর এগিয়ে নিয়ে গেছে।

Reneta

অনুষ্ঠানে ইউনিলিভার বাংলাদেশের বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার ডিরেক্টর আফজাল খান তার বক্তব্যে লাক্সের ঐতিহ্য ও ব্র্যান্ডটির সঙ্গে বাংলাদেশের তারকাদের দীর্ঘদিনের সম্পর্ক তুলে ধরেন।

তিনি বলেন, ৫৬ বছর আগে লাক্স বাংলাদেশে তার যাত্রা শুরু করে। এই ব্র্যান্ডটি একটি বর্ণাঢ্য অতীত পাড়ি দিয়েছে এবং আমরা সবাই কোনো না কোনোভাবে লাক্সের সঙ্গে যুক্ত। এদেশের তারকাদের সঙ্গে লাক্সেই প্রথম সম্পৃক্ত হতে শুরু করে।

এছাড়া ইউনিলিভার বাংলাদেশের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর কেদার লেলে বলেন, লাক্স শুধু সাবান-ই নয়। ইউনিলিভার সবার জন্য টেকসই জীবন-মান নিশ্চিত করায় বিশ্বাস করে। সে ভাবনা থেকে লাক্স আজ নতুন করে যাত্রা শুরু করেছে।

এদিন ‘মুনস্ট্রাক ইভেনিং’ শিরোনামে জমকালো এই আয়োজনে, সাবেক ও বর্তমান লাক্স তারকারা ব্র্যান্ডটির সঙ্গে তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতার কথা শেয়ার করেন। অনুষ্ঠানে নতুন সুবাস ও নতুন মোড়কের লাক্স উন্মোচন করা হয়।

অতিথিদের দেখানো হয় লাক্সের নতুন বিজ্ঞাপন। জাঁকজমকপূর্ণ এই আয়োজনে গান পরিবেশন করেন জনপ্রিয় সংগীতশিল্পী এলিটা করিম। আর জমকালো নাচে আসর মাতান হৃদি শেখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফসানা মিমিইউনিলিভারকুসুম শিকদারতারকাতারার হাটবিদ্যা সিনহা মিমমুখমৌসুমীলাক্সলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
২০২৫ সালের জুলাই মাসে জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

‘ইন্দো’ বাদ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন

জুলাই ৯, ২০২৬

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জানালেন আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT