চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন বছরে ঢাকায় হলিউডের আরো নতুন দুই ছবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৯ অপরাহ্ণ ১৫, জানুয়ারি ২০২০
বিনোদন
A A

বছরের শুরুতেই পরপর দুই সপ্তাহে একসঙ্গে দু’টি করে হলিউডের ছবি মুক্তি দিচ্ছে স্টার সিনেপ্লেক্স। ১০ জানুয়ারি দু’টি ছবি মুক্তির পর এবার ১৭ জানুয়ারি আরো দু’টি ছবি মুক্তি দিচ্ছে জনপ্রিয় এই মাল্টিপ্লেক্সটি। দু’টি ছবিই নতুন এবং দর্শকদের প্রতীক্ষিত। একটি হলো সাড়া জাগানো ‘ব্যাড বয়েজ’ সিরিজের ছবি ‘ব্যাড বয়েজ ফর লাইফ’ আর অন্যটি রবার্ট ডাউনি জুনিয়র অভিনীত ‘ডুলিটল’। আন্তর্জাতিক মুক্তির দিনেই ছবিগুলো মুক্তি দিচ্ছে স্টার সিনেপ্লেক্স।

হলিউডের জনপ্রিয় মুভি সিরিজের প্রথম ছবি ‘ব্যাড বয়েজ’ মুক্তি পেয়েছিল ১৯৯৫ সালে। ছবিটি সেসময় বেশ সাড়া জাগিয়েছিলো। পরের ছবি ‘ব্যাড বয়েজ টু’ মুক্তি পায় ২০০৩ সালে। সেটিও দর্শকদের মন জয় করে। যার ফলে দর্শকরা অপেক্ষায় ছিলেন পরের কিস্তির জন্য। কিন্তু অপেক্ষাটা বেশি দীর্ঘ হয়ে যায়। প্রায় ১৬ বছরের বিরতির পর অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। পর্দায় আসছে সিরিজের তৃতীয় কিস্তি ‘ব্যাড বয়েজ ফর লাইফ’।

প্রথম দুই ছবির পরিচালক ছিলেন হলিউডের এই সময়ের জনপ্রিয় পরিচালক মাইকেল বে। ‘ব্যাড বয়েজ’ দিয়েই এই পরিচালক প্রথমবারের মতো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ শুরু করেন। তবে ‘ব্যাড বয়েজ ফর লাইফ’ ছবি পরিচালনা করছেন- আদিল এল আরবি এবং বিল্লাল ফালাহ। এই পরিচালক দ্বয়ের আলোচিত ছবি হল ‘ব্ল্যাক’ এবং এফএক্স সিরিজ ‘স্নোফল’।

পরিচালকের এই পরিবর্তন অস্বাভাবিক কিছু নয়। কারণ বিভিন্ন খবর মাধ্যমের সূত্র মতে, মাইকেল বে বর্তমানে ছয়টি ছবির কাজ নিয়ে মহা ব্যস্ত সময় পার করছেন। অবশ্য এই পরিবর্তন নিয়ে মোটেই চিন্তিত নন অভিনেতারা। ‘ব্যাড বয়েজ’য়ের নতুন ছবিতে নতুন মুখও থাকছে। দেখা যাবে ভেনেসা হাজেন্স, অ্যালেক্সান্ডার লাডউইগ এবং চার্লস মেল্টনকে। তবে চমকটা হচ্ছে, এই তিনজন ছাড়াও রহস্যময় একটি চরিত্রে অভিনয় করেছেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সংগীত ব্যক্তিত্ব ডিজে খালেদ। ছবিতে প্রধান দুই গোয়েন্দা চরিত্রে অভিনয় করছেন যথারীতি উইল স্মিথ এবং মার্টিন লরেন্স।

এদিকে ১৯২০ সালে হিউ লফটিংয়ের লেখা একটি শিশুতোষ সিরিজ বই ‘ডুলিটল’। সিরিজটির গল্প মজার একজন ডাক্তারকে নিয়ে। যার নাম জন ডুলিটল। ১৯৬৭ সালে প্রথম এই সিরিজ নিয়ে সিনেমা নির্মিত হয়। যেখানে মূল চরিত্রে অভিনয় করেন র‌্যামক্স হ্যারিসন। এরপর ১৯৯৮ সালে আরেকটি সিনেমা তৈরি হয়। সেখানে অভিনয় করেন এডি মারফি। এ ছাড়া বিভিন্ন সময় ‘ডক্টর ডুলিটল’ চরিত্র নিয়ে তৈরি হয় টিভি সিরিজ, সিনেমা ও কার্টুন।

জনপ্রিয় এই চরিত্র নিয়ে এবার নিতুন আঙ্গিকে সিনেমা নির্মাণ করল প্রযোজনা সংস্থা ইউনিভার্সেল পিকচার্স। সিনেমার নাম ‘ডুলিটল’। পরিচালনা করেছেন স্টিফেন গ্যাঘান। কেন্দ্রীয় চরিত্রে যিনি অভিনয় করেছেন তার জন্য হাজার কমিক ভক্ত কেঁদেছিলেন। থানোসের হাত থেকে ইনফিনিটি স্টোন ছিনিয়ে নিয়ে থানোসের কফিনে শেষ পেরেক তিনিই ঠুকেছিলেন। শেষদিকে আয়রনম্যানের মৃত্যু কাঁদিয়েছিল সবাইকে। আয়রনম্যান খ্যাত রবার্ট ডাউনি জুনিয়র আবার ফেরত আসছেন। তবে মারভেলের কোন সিনেমায় নয়। পর্দায় এবার তাকে দেখা যাবে পশুপাখির সুপারহিরো হিসেবে।

Reneta

ছবিটি ২০১৯ সালে মুক্তি দেয়ার কথা থাকলেও স্টার ওয়ার্সের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে বলে সিনেমাটির মুক্তি পিছিয়ে দেয়া হয়েছে। রবার্ট ডাউনি জুনিয়র ছাড়াও সিনেমাটিতে পশুর পাখির কণ্ঠ দিয়েছেন এমা থম্পসন, অস্কারজয়ী রামি মালেক, জেমস বন্ড সিনেমার এম খ্যাত রেফ ফাইঞ্জ, স্পাইডারম্যান খ্যাত টম হল্যান্ড, মারিয়োঁ কোতিয়ার, সাবেক রেসলার জন সিনা, কুমাইল নানজিয়ানি, অক্টোভিয়া স্পেন্সার, সেলেনা গোমেজের মতো এক ঝাঁক তারকা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ডুলিটলঢাকাব্যাড বয়েজ ফর লাইফলিড বিনোদনসিনেপ্লেক্সহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাজশাহীর যেসব এলাকায় ১৩ দিন বিদ্যুৎ থাকবে না

মে ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিকের সদস্যকে গুলি করে হত্যা

মে ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদির আপত্তিতেই ‘প্রোজেক্ট ফ্রিডম’ স্থগিত করেন ট্রাম্প

মে ৭, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ

মে ৭, ২০২৬

‘বিজেপির জয়ের পর মুসলিমরা ভারত ছাড়ছেন’ এমন দাবির ভিডিওটি ভুয়া

মে ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT