চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন বছরে আমার প্রত্যাশা আকাশচুম্বী: সিয়াম আহমেদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৫ অপরাহ্ণ ০১, জানুয়ারি ২০১৮
বিনোদন
A A

নতুন বছর মানেই নতুন পরিকল্পনা, নতুন প্রত্যাশায় বুক বাঁধা। মিডিয়া ক্যারিয়ারে নতুন বছরকে ঘিরে জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ তার পরিকল্পনা, ভাবনা ও প্রত্যাশার কথা জানিয়েছেন চ্যানেল আই অনলাইনকে। এই তারকা বিগত বছরের ব্যর্থতা ভুলে অনেকে আবার এই বছরটাকে কাজে লাগাতে চান। সে অনুযায়ী পরিকল্পনাও সাজিয়ে ফেলেছেন মনে মনে। তিনি জানিয়েছেন এ বছরে তাদের প্রত্যাশার কথাও। সিয়ামের নতুন বছরের কর্ম-পরিকল্পনা আভাস তুলে ধরা হলো…

২০১৮ সালে মুক্তি পেতে যাচ্ছে সিয়ামে অভিনীত প্রথম ছবি ‘পোড়ামন ২’। নতুন বছরকে ঘিরে তার বেশ কিছু পরিকল্পনা থাকলেও ক্যারিয়ারের প্রথম ছবিকে ঘিরেই নাকি তার যত মাথাব্যথা!

সিয়াম বলেন, আমার প্রথম ছবি মুক্তি পাবে ২০১৮ সালে। আমার স্বপ্ন বাস্তবে রূপ পাবে। আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি, বড়পর্দায় দর্শকরা আমাকে কীভাবে গ্রহণ করবেন সেটা দেখার জন্য। তবে আমি আত্মবিশ্বাসী। দর্শকরা এক নতুন সিয়ামকে দেখতে পাবেন।

বছর খানেক গ্যাপ দিয়ে ২০১৭ সালের প্রথমদিকে আবার কাজে ফিরেছিলেন সিয়াম। বিরতির পর কাজে ফিরলে দর্শকরা গ্রহণ করবে কিনা সেটা নিয়ে সিয়ামের মনে বেশ সন্দেহ ছিল। কিন্তু কাজে মনোযোগী হওয়ার পর সেই ধারণা পালটে গেছে এই তারকার।

সিয়ান জানালেন, আমি যে পজিশনে ছিলাম বিরতির পর কাজে ফিরে তারচেয়ে ভালো পজিশন অর্জন করেছি। এটা সম্ভব হয়েছে দর্শকদের ভালোবাসায় কারণে। আমার কাছে পুরো বছরটা কেটেছে স্বপ্নের মতো।

২০১৮ সালে আমার প্রত্যাশা আকাশচুম্বী। বেছে বেছে কাজ করবো। অভিনয়ের বাইরে আরেক পেশায় যোগদানের কথা ছিল। সেটা আপাতত স্থগিত করেছি। কারণ, একসঙ্গে অনেককিছু করা সম্ভব হবে না। মজার ব্যাপার হচ্ছে, চার-পাঁচটি সিনেমায় কাজের কথা চলছে।

Reneta

বাংলাদেশী নয়, আবার যৌথ প্রযোজনার সিনেমা নয়; একেবারে দেশের বাইরের প্রজেক্ট। নির্দিষ্ট কোনো প্রডাকশন হাউজের কাজ নয়। প্রাথমিকভাবে প্ল্যানিং জেনেছি। শুনে ভালো লেগেছে। স্ক্রিপ্ট চেয়েছি। হাতে পেলে বাকিটা বলা যাবে। আমি সবসময় চেষ্টা করবো ভালো কাজের মাধ্যমে কীভাবে দেশকে রিপ্রেজেন্ট করা যায়! তবে আমি আশা করছি ২০১৮ সালে সিনেমার ব্যস্ততায় কাটবে। অন্যান্য কাজ করলেও সেটি আগাগোড়া বিচার করে করবো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নতুন বছরসিয়াম আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

মিশর-আর্জেন্টিনা ম্যাচের রেফারি ফিফার পর্যালোচনায়

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

যবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগে বিক্ষোভ, বিচারের দাবিতে আলটিমেটাম

জুলাই ৮, ২০২৬

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

জুলাই ৮, ২০২৬
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

জুলাই ৮, ২০২৬

বিশ্বকাপের মাঝেই আর্জেন্টিনা ফুটবলের বিরুদ্ধে অর্থপাচার অভিযোগের তদন্তে এফবিআই

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT