নতুন বছরে অ্যাকশন নিয়ে হাজির হতে যাচ্ছেন খিলাড়ি অক্ষয় কুমার। আগামী ২২ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে অক্ষয় কুমারের সিনেমা ‘এয়ারলিফট’। মুক্তি অপেক্ষায় থাকা সিনেমাটি ট্রেইলর এরই মধ্যে ইউটিউবে প্রকাশ করা হয়েছে।
ইরাক-কুয়েত যুদ্ধের পটভূমি নিয়ে ‘এয়ারলিফট’ নির্মিত হয়েছে। ছবিটির বিষয়বস্তু সাজানো হয়েছে যুদ্ধবিধ্বস্ত ইরাকে ভারতীয়দের অবস্থা নিয়ে। এমনকি এও শোনা গেছে এ ছবির জন্য কোনো রকম পারিশ্রমিক নেননি অক্ষয়। চরিত্র দেখেই ছবি করতে রাজি হয়ে গিয়েছিলেন তিনি।
নবাগত পরিচালক রাজকৃষ্ণ মেননের এই ছবিতে অক্ষয়ের পাশাপাশি অভিনয় করতে দেখা যাবে লাঞ্চবক্স খ্যাত নিমরত কউরকে। টুইটারে ট্রেলর মুক্তির কথা শেয়ার করেছেন অক্ষয় এবং নিমরত। আসন্ন ছবি নিয়ে ‘গর্বিত, খুশি, উত্তেজিত এমনভাবেই নিজের আবেগ মেলে ধরেছেন অক্ষয়।
ট্রেলরটি মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই দর্শকমহলে সারা ফেলেছে ছবিটি। তবে পুরো ছবিটা দেখতে হলে আপাতত কিছুদিনের জন্য অপেক্ষা করতে হবে।







