চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন পরিচয়ে রিয়ালে ক্যাসিয়াস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৬ অপরাহ্ণ ১৮, জুলাই ২০২০
স্পোর্টস
A A

২০১৫ সালে অনেকটা নীরবেই সান্তিয়াগো বার্নাব্যু ছেড়েছিলেন ইকার ক্যাসিয়াস। যে ক্লাবের হয়ে আজকের ক্যাসিয়াস হয়ে উঠা, সেই ক্লাবটি একরকম জোর করেই পর্তুগিজ ক্লাব পোর্তোতে খেলতে পাঠিয়েছিল। পোর্তোর হয়ে পাঁচটি মৌসুম কাটিয়ে অবশেষে প্রিয় ক্লাব রিয়াল মাদ্রিদে ফিরছেন স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক। তবে নতুন পরিচয়ে।

রিয়ালের এ কিংবদন্তি গোলরক্ষকের এখন পরিচয় ক্লাব সভাপতি ফ্লোরেন্টিনো পেরেজের বিশেষ উপদেষ্টা। রিয়ালের কোচ হওয়ার আগে জিনেদিন জিদানও কিছুদিন এই দায়িত্ব পালন করেছেন।

তবে আনুষ্ঠানিক ঘোষণা আসবে আরও দুই সপ্তাহ পরে। বর্তমান ক্লাব পোর্তোর হয়ে টারকা ডে পর্তুগাল কাপ ফাইনালে বেনফিকার বিপক্ষে শেষবার মাঠে দেখা যেতে পারে ক্যাসিয়াসকে।

তবে ক্যাসিয়াস অবশ্য একপ্রকার মাঠের খেলা থেকে নিজেকে দূরেই রেখেছেন। ২০১৯ সালের ১ মার্চ অনুশীলনের সময় হৃদরোগে আক্রান্ত হওয়ার পর খুব একটা মাঠে দেখা যায়নি ২০১০ বিশ্বকাপজয়ী অধিনায়ককে। পোর্তো অবশ্য এরপরও মাথায় করেই রেখেছে তাকে, ক্লাবটির হয়ে তিনটি শিরোপাও জিতেছেন তিনি। গত বুধবার লিগ শিরোপাও জিতেছে পোর্তো।

তারপরও প্রিয় ক্লাব রিয়ালের ডাক এড়াতে পারেননি ক্যাসিয়াস। ক্লাবের ভবিষ্যৎ প্রিয় খেলোয়াড়দের হাতে আস্তে আস্তে ছেড়ে দেওয়ার পরিকল্পনাও আছে বর্তমান সভাপতি পেরেজের। ক্যাসিয়াসকে তাই নিজের খুব কাছেই রাখতে চাইছেন তিনি।

পাঁচ বছর আগে নিজেদের ইতিহাসের অন্যতম সেরা গোলরক্ষককে যেভাবে বের করে দেয়া হয়েছিল তার প্রায়শ্চিত্ত হিসেবে অনেকটা সম্মানের সঙ্গেই ক্যাসিয়াসকে ফেরত আনার পরিকল্পনার বাস্তরে রূপ দিয়েছেন পেরেজ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইকার ক্যাসিয়াসপোর্তোরিয়ালরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আয়াতুল্লাহ খামেনিকে উৎসর্গ করে আদনান সামির চার গান

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন পর্তুগিজ রেফারি

জুলাই ১০, ২০২৬

মাগুরায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট আমিনুল ইসলাম গ্রেফতার

জুলাই ১০, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে বিশ্বকাপের উন্মাদনায় অংশ নিলেন রাবির শিক্ষক-শিক্ষার্থীরা

জুলাই ১০, ২০২৬

বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT