চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন কোচ ছাড়াই প্রস্তুত তিন অধিনায়ক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১২ অপরাহ্ণ ০৯, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A

বাংলাদেশ দলের নতুন কোচ কে হচ্ছেন সেটি নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই! বিসিবির কাছে কোচ নিয়োগের পরীক্ষা দিয়ে গেছেন রিচার্ড পাইবাস। শনিবার রাতে এসে রোববার দুপুরে পরীক্ষায় বসবেন ফিল সিমন্স। তারপর নাজমুল হাসান পাপনের নেতৃত্বে পরিচালকরা বসবেন নতুন মেয়াদের প্রথম বোর্ড সভায়। সেখানে কোচ ইস্যুতে সিদ্ধান্ত হবে। তবে কোচের ঘোষণা না আসলেও অবাক হওয়ার কিছু থাকবে না। ব্যাটে-বলে পুরোপুরি না মিললে কোচ নিয়োগ তাড়াহুড়া করবে না বিসিবি। টাইগারদের তিন ফরম্যাটের তিন অধিনায়কও ভরসা দিচ্ছেন, তাতে সমস্যার কিছু থাকবে না।

শনিবার বাংলাদেশের তিন অধিনায়কের সঙ্গে বৈঠক করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। উপস্থিত ছিলেন সহকারী কোচ রিচার্ড হ্যালসল, স্বল্পমেয়াদী স্পিন কোচ সুনীল যোশি ও দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। সেখানে মাশরাফী, সাকিব, মুশফিকদের সঙ্গে আলোচনার পরই মনোভাবে পরিবর্তন এসেছে বিসিবি সভাপতির। প্রয়োজনে জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজ নতুন কোচ ছাড়াই খেলার আত্মবিশ্বাস দেখিয়েছেন অধিনায়ক-ত্রয়ী। টিমের সাপোর্টিং স্টাফদের মাঝেও পেয়েছেন দল পরিচালনার সাহস।

‘তিন অধিনায়কের সঙ্গে বসেছিলাম, তাদের সকলকে (হ্যালসল, যোশি, সুজন) নিয়ে; যে তারা একসাথে সামলাতে পারবে কিনা। তারা আত্মবিশ্বাস নিয়ে জানিয়েছে, পারবে এবং তাদের কোন তাড়া নেই। তারা জানিয়েছে আসন্ন সিরিজের আগে তাড়াহুড়ো করে কোন কোচ দরকার নেই। এখন আমরা ধীরে ধীরে সম্ভাব্য সেরা কোচ নিয়োগের দিকে আগাতে পারি।’

‘তার মানে এই না, আমরা কোচ নিচ্ছি না। কাল-পরশুও কোচ নিতে পারি। এটা ভিন্ন ইস্যু। আমি ওদেরকে মানসিকভাবে প্রস্তুত থাকতে বললাম। যদি কোন কারণে কোচ না পাই, সময়টা যদি হয় সিরিজের ঠিক আগে; তখন কী পরিকল্পনা করবে? সেজন্য আমরা যেন সব প্রস্তুতি নিয়ে রাখতে পারি, তারা যেন সব পরিকল্পনা করে রাখতে পারে সেটা নিয়েই কথা হয়েছে।’ যোগ করেন বোর্ড সভাপতি।

‘ওদেরকে এজন্য এটা বলেছি, যাতে সামনের সিরিজ নিয়ে ওরা নিজেরা মিলে এখন থেকেই একটা পরিকল্পনা করে ফেলে। সবার আগে জানতে চেয়েছি ওরা আত্মবিশ্বাসী কি না। সকলে এক বাক্যে বলেছে শতভাগ আত্মবিশ্বাসী। যে সামনের সিরিজটা ওরা নিজেরাই করতে পারবে। এজন্য কার কী চাওয়া, কী পরিকল্পনা, কিভাবে কাজ করলে ভাল হবে, কবে থেকে ক্যাম্প শুরু হবে, এই জিনিসগুলো নিয়ে কথা হয়েছে।’

কোচিং স্টাফদের মধ্যে বাংলাদেশে আসা বাকি পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ এবং ট্রেনার মারিও ভিল্লাভারায়নের। ১৫ ডিসেম্বর ঢাকায় আসার কথা তাদের। ২৪ ডিসেম্বর শুরু হতে পারে শ্রীলঙ্কা সিরিজের ক্যাম্প। পূর্ণাঙ্গ সিরিজটিতে রয়েছে ওয়ানডে, টেস্ট ও টি-টুয়েন্টি। বিপিএলের পঞ্চম আসরের পর্দা নামবে ১২ ডিসেম্বর। পরে দুই সপ্তাহের বিশ্রাম পাবেন ক্রিকেটাররা। তবে ২০ ডিসেম্বর শুরু হওয়া জাতীয় লিগের শেষ রাউন্ডে দেখা যেতে পারে জাতীয় দলের কয়েকজন ক্রিকেটারকে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ক্রিকেট দল
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্ব ত্বক স্বাস্থ্য দিবসে ভানুবিল-কমলগঞ্জ-শ্রীমঙ্গলে বিনামূল্যে স্বাস্থ্য সেবা

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরে নীতিগত অনুমোদন

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

অর্থপাচারের মামলায় এনামুল হক এনু এবং রুপন ভূঁইয়ার ১০ বছরের কারাদণ্ড

জুলাই ৮, ২০২৬
ছবি: নুসরাত জাহান নিপা (সংগৃহীত)।

কাগজের তুষারকণা তৈরি করে আবারও গিনেস বুকে বাংলাদেশি নুসরাত

জুলাই ৮, ২০২৬

আর্জেন্টিনা ম্যাচের রেফারি নিয়ে ফিফায় অভিযোগ জানাল মিশর

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT