চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন করে প্রেম এনে দিয়েছে : তাহসান

জাকিয়া আক্তারজাকিয়া আক্তার
২:০৪ অপরাহ্ন ১৯, ফেব্রুয়ারি ২০১৭
বিনোদন
A A

সংগীতশিল্পী তাহসান এবার ভালোবাসা দিবসে তিনটি নাটক আর একটি স্বল্পদৈর্ঘ্য ছবিতে কাজ করেছেন। সবকটি চরিত্রই আলাদা। একটির সঙ্গে অন্যটির কোনো মিল নেই। আর তাই তাহসান নিজেও বেশ খুশি। জানালেন, এই চারটি কাজ অভিনয়ের প্রতি তাকে নতুন করে প্রেম এনে দিয়েছে।

রোমান্টিক ঘরনার প্রায় একই ধরনের চরিত্রে কাজ করতে করতে তাহসান নিজেও নাকি একটু হাপিয়ে উঠেছিলেন। কিন্তু এবার তার অনুভূতি একদম আলাদা। নিজের অভিনয় নিয়ে পুরোপুরি সন্তুষ্ট। আশফাক নিপুন পরিচালিত ‘শুনতে কি পাও’,  ‘কাছে আসার গল্প’ সিরিজের খন্ড নাটক ‘তোমার পিছু পিছু’ আর মিজানুর রহমান আরিয়ানের ‘আমার গল্পে তুমি’ ইউটিউবে এরই মধ্যে কয়েক লাখ দর্শক দেখেছেন। এবারই প্রথম স্বল্পদৈর্ঘ্য ছবিতে অভিনয় করেছেন তাহসান। তা ‘বরষা’ ছবিটি ইউটিউবে দেখা হয়েছে এক লাখবার।

গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রে গেছেন তাহসান। সেখান থেকে ফেসবুকে তিনি লিখেছেন, গত বছর ঈদের পর বলেছিলাম, একই রকমের চরিত্রে কাজ করতে করতে আমি বিরক্ত। বলেছিলাম নতুন কিছু না দিতে পারলে আর কাজ হাতে নেব না। কিন্তু বান্নাহ, অনিমেষ, আশফাক আর আরিয়ান এই দিক দিয়ে পুরোপুরি সফল। ওরা আমাকে অভিনয়ের জায়গাটায় নতুন করে প্রেম এনে দিয়েছে। ‘তোমার পিছু পিছু’, ‘বরষা’, ‘শুনতে কি পাও’ এবং ‘আমার গল্পে তুমি’ এই চারটা কাজের প্রতি আপনাদের ভালোবাসা দেখে আমি মুগ্ধ। এভাবেই মুগ্ধতায় ডুবে থাকতে চাই যতদিন আছি আপনাদের সামনে। ভালোবাসা সবার জন্য।

 

তাহসান ও ভাবনা অভিনীত স্বল্পদৈর্ঘ্য ‘বরষা’ 

Reneta

তাহসান, মিথিলা ও উর্মিলা অভিনীত ভালোবাসার নাটক ‘আমার গল্প তুমি’ 

তাহসান ও মীম অভিনীত নাটক তোমার পিছু পিছু

তাহসান ও তিশা অভিনীত নাটক ‘শুনতে কি পাও’

Jui  Banner Campaign
ট্যাগ: তাহসানসঙ্গীতশিল্পী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত 'ফ্যামিলি কার্ড' চালু করার লক্ষ্যে কর্মপরিকল্পনা চূড়ান্তকরণ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা।

ঈদের আগে দেয়া হবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

রোজা রেখে খেলবেন ইয়ামাল, পুষ্টি পরিকল্পনা করেছে বার্সা

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের উপর আবার হামলা করবে যুক্তরাষ্ট্র?

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ড. মুহিত প্রতিমন্ত্রী: গ্লোবাল সেরিব্রাল পালসি রেজিস্টারের অভিনন্দন

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, ছবি: সংগৃহীত।

ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে বাংলাদেশের আইন মানতে হবে: শিক্ষামন্ত্রী

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT