চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন আশায় শেষ হলো ‘আর্ট ফর ড্রিম’

লায়লা নওশিনলায়লা নওশিন
৯:৩৭ অপরাহ্ণ ২২, সেপ্টেম্বর ২০১৯
শিল্প সাহিত্য
A A

‘পথ শিশুর থাকার জায়গা নয়, পরিবারই হোক নিরাপদ আবাস’ এমন আশাবাদ দিয়েই শেষ হলো সুবিধাবঞ্চিত পথশিশুদের অংশগ্রহণে তিন দিনব্যাপী শিল্প প্রদর্শনী আর্ট ফর ড্রিম।

রাজধানীর ফুলার রোডে অবস্থিত ব্রিটিশ কাউন্সিলে স্বেচ্ছাসেবামূলক সামাজিক ও দাতব্য সংস্থা- লোকাল এডুকেশন অ্যান্ড ইকোনোমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (লিডো) ও শিল্প সংস্কৃতি বিষয়ক প্রতিষ্ঠান গ্যালারি কারিকরের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই দাতব্য শিল্পায়োজন।

‘যেতে হবে বহুদূর, স্বপ্ন দেখা হোক বিরামহীন’ প্রতিপাদ্যকে ধারণ করে সুবিধাবঞ্চিত শিশুদের অংশগ্রহণে এবং তাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে আয়োজিত চ্যারিটেবল আর্ট এক্সিবিশন আর্ট ফর ড্রিমের উদ্বোধন করেন বাংলাদেশ সফররত ব্রিটিশ এমপিদের প্রতিনিধিদল।

গত বৃহস্পতিবার ওয়াশপুর গার্ডেন সিটিতে অবস্থিত পথশিশুদের স্থায়ী নিবাস পিস হোমে দেয়াল রঙ করার মধ্য দিয়ে উদ্বোধন হয় তিন দিনব্যাপী এই আয়োজনের।

আর্ট ফর ড্রিম শিরোনামে ঢাকার ব্রিটিশ কাউন্সিলে অনুষ্ঠিত এই শিল্প প্রদর্শনীতে লিডো প্রতিষ্ঠিত পিস হোমের শিশু ও শিল্পী শাহানা মজুমদারের আঁকা ছবি প্রদর্শিত হয়েছে। 

গত ৩১ আগস্ট পিস হোমে আয়োজিত আর্ট ক্যাম্পে শিল্পী ও অধিকার কর্মী শাহানা মজুমদারের তত্ত্বাবধানে এই ছবিগুলো আঁকে শিশুরা।

Reneta

প্রদর্শনী হতে প্রাপ্ত অর্থ শিশুদের অধিকতর জীবনমান উন্নয়নে প্রদান করার ঘোষণা শুরু থেকে থাকায় যারা আগ্রহ দেখিয়ে ছবি সংগ্রহ করতে পারেননি, তাদের জন্য এই প্রদর্শনীর ছবি কেনার সুযোগ থাকছে এখনও।

সকাল ৯ টা হতে রাত ৮ টা পর্যন্ত চলমান এই প্রদর্শনী গতকাল শনিবার আর্টিস্ট টক ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হয়।

আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক প্রতিষ্ঠান লিডোর আমন্ত্রণে লিডো পরিচালিত পিস হোমে এসেছিলেন বাংলাদেশ সফররত ব্রিটিশ এমপিদের দুটি প্রতিনিধিদল। 

প্রতিনিধিদলের একটির নেতৃত্বে ছিলেন সফররত প্রতিনিধি দলের ব্রিটিশ কনজারভেটিভ পার্টির পার্লামেন্ট মেম্বার ও কনজারভেটিভ ফ্রেন্ডস অফ বাংলাদেশের প্রেসিডেন্ট অ্যানা মেইন এমপি ও আরেকটির নেতৃত্বে ছিলেন ব্রিটিশ কনজারভেটিভ পার্টিও ডেপুটি চেয়ারপার্সন ও কনজারভেটিভ ফ্রেন্ডস অফ বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট পল স্টুয়ার্ট স্কাউলি।

আয়োজনের অংশ হিসেবে তারা পিস হোমের গার্লস রুমের দেয়ালে চিত্রাঙ্কন, উন্মুক্ত আলোচনা এবং সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন। আলোচনায় বাংলাদেশের শিশুদের সমস্যা ও সম্ভাবনা এবং লিডোর কার্যক্রমের কথা তুলে ধরেন লিডোর নির্বাহী পরিচালক ফরহাদ হোসেন এবং আর্ট ফর ড্রিম এর উদ্দেশ্য ও প্রকল্পের সামগ্রিক বিষয় তুলে ধরেন শিল্পী ও অধিকার কর্মী শাহানা মজুমদার। আলোচনায় শিশুদের অবস্থা উন্নয়নে এবং পথশিশুদের ঝুঁকি কমানো ও পুনর্বাসনে কাজ করার আশ্বাসও জানান ব্রিটিশ প্রতিনিধিদল। 

গত মে মাসে লন্ডনে অনুষ্ঠিত স্ট্রিট চাইল্ড ক্রিকেট ওয়ার্ল্ড কাপ-২০১৯ এ অংশ নিয়েছিল লিডোর শিশুরা এবং বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে সেমিফাইনাল খেলেছিল চ্যাম্পিয়ন ভারতের সাথে। পাশাপাশি ব্রিটিশ এমপিদের সাথেও একটি প্রীতি ম্যাচে অংশ নেয় তারা এবং বিজয়ী হয়। এছাড়া, কালচারাল ও সামাজিক নানা আয়োজনে অংশ নিয়ে নিজেদের অধিকার ও পরিচয় সংকটের কথা তুলে ধরে আন্তর্জাতিক নীতি নির্ধারকদের কাছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ব্রিটিশ কাউন্সিলসুবিধাবঞ্চিত পথশিশু
শেয়ারTweetPin

সর্বশেষ

একীভূত ব্যাংকে বন্ধকি সম্পদের অতিমূল্যায়ন, ঋণের বিপরীতে গ্যারান্টি মাত্র ২৩ শতাংশ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা উদ্বেগজনক: রফিকুন নবী

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১ মে থেকে ২ জুন পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

মে ১৮, ২০২৬

বেবিচক এর সনদ বিতরণ অনুষ্ঠান

মে ১৮, ২০২৬

বোলাররা ভালো করাতেই সহজ হচ্ছে: তাইজুল

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT