চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন আইনে কি সড়কে শৃঙ্খলা ফিরবে?

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৭:১২ অপরাহ্ণ ০১, নভেম্বর ২০১৯
সম্পাদকীয়
A A

সড়কে মৃত্যুর মিছিল যখন দিন দিন বাড়ছে, তখন এর লাগাম টেনে ধরতে বড় শাস্তির বিধান রেখে নতুন আইন করা হয়েছে। শুক্রবার থেকে নতুন এই আইন কার্যকর।

এবারের সড়ক পরিবহন আইনে বেশির ভাগ ধারার জরিমানা ১০ থেকে ৫০ গুণ বাড়ানো হয়েছে। কিছু কিছু ধারায় তা এক হাজার গুণ বেড়েছে। আগে যেসব ধারায় তিন মাস কারাদণ্ডের বিধান ছিল, এখন তা তিন বছর পর্যন্ত হয়েছে।

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে ২০১৮ সালের ১৯ সেপ্টেম্বর নতুন সড়ক পরিবহন আইন পাস করে সরকার। তবে মালিক-শ্রমিক সংগঠনগুলোর চাপে আইনটি কার্যকর করতে এক বছরের বেশি সময় লেগে যায়। শেষ পর্যন্ত আইন কার্যকর হওয়ায় আমরা সরকারের সংশ্লিষ্টদের সাধুবাদ জানাই।

চ্যানেল আইয়ের প্রতিবেদনে জানা যায়: সড়ক পরিবহনের নতুন এই আইন চালু হলেও পুলিশের প্রয়োজনীয় প্রস্তুতির অভাবে প্রথম দিন তা বাস্তবায়ন হয়নি।

ডিএমপির (ঢাকা মেট্রোপলিটন পুলিশ) এডিশনাল কমিশনার ট্রাফিক বলেছেন, গেজেট মাত্র কিছুদিন আগেই হয়েছে, খুব বেশিদিন আগের কথা নয়। সেখানে উল্লেখ আছে ১ নভেম্বর থেকে আইন কার্যকর হবে।

তিনি বলেন: আমরা এরই মধ্যে পুরাতন আইন সম্পূর্ণ বন্ধ করে দিয়েছি। আর নতুন আইন প্রয়োগের ক্ষেত্রে যে প্রক্রিয়া অবলম্বন করতাম সেখানে অনলাইন মাধ্যমে আমরা কাজ করতাম। এটা অত্যন্ত জটিল কাজ, আমরা কাজ শুরু করেছি। আপাতত কিছুদিন আগের যে সিস্টেম ছিল হাতে লিখে স্লিপ দিয়ে, সেটা কিছুদিনের মধ্যেই শুরু করব।

Reneta

আমরা মনে করি, নতুন আইন সঠিকভাবে কার্যকর হলে সড়ক দুর্ঘটনা কমবে, শৃঙ্খলা ফিরে আসবে। আগের আইনে জরিমানাসহ অন্যান্য দণ্ড কম ছিল। এক্ষেত্রে ২০০ থেকে ৫০০ টাকার জরিমানা কেউ আমলে নিত না। কারণ, ২০০ বা ৫০০ টাকার জরিমানা তাদের কাছে কিছুই না।

এই আইনের সবচেয়ে আলোচিত দু’টি বিষয় হলো দুর্ঘটনায় প্রাণহানির দায়ে শাস্তির বিধান এবং পথচারী পারাপারে নিয়ম মানা। পথচারী সড়ক-মহাসড়কে জেব্রা ক্রসিং, পদচারী-সেতু, পাতালপথসহ নির্ধারিত স্থান দিয়ে পার না হলে সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা বা সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড অথবা উভয় দণ্ডের মুখে পড়বেন।

এমন একটি আইন কার্যকরের আগে পর্যাপ্ত প্রচারণা লক্ষ্য করা যায়নি। এছাড়া পুলিশের প্রয়োজনীয় প্রস্তুতিরও অভাব ছিল। এ বিষয়গুলো আরও ভালোভাবে আমলে নিতে হবে। সচেতনতা বৃদ্ধিতে প্রচারণা বাড়াতে হবে। সবার সম্মিলিত সহযোগিতায় মরণ ফাঁদের বদলে সড়ক নিরাপদ হয়ে উঠবে বলেই আমাদের আশাবাদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নতুন সড়ক পরিবহন আইনসড়ক পরিবহন আইনসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT