চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নজিরবিহীন বছরের পর বাড়তি প্রবৃদ্ধির প্রত্যাশা জুমের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৯ অপরাহ্ণ ০২, মার্চ ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক, তথ্যপ্রযুক্তি
A A
জুম

জুমের প্রধান এরিক ইউভানের ব্যবসা করোনাভাইরাস মহামারির সময়েই সবচেয়ে বেশি বিস্তৃত হয়েছে জানিয়ে তিনি বলেছেন, বাড়ি থেকে কাজ করার বিষয়টা থেকেই যাবে।

ভিডিও কনফারেন্সিংয়ের এই প্রতিষ্ঠানটির প্রত্যাশা এই বছর তাদের বিক্রি বৃদ্ধি পাবে ৪০ শতাংশ। তাদের মোট আয় দাঁড়াবে ৩.৭ বিলিয়ন মার্কিন ডলারে।

এই পূর্বাভাস প্রকাশের পরই নিউইয়র্কে প্রতিষ্ঠানটির শেয়ার ৬ শতাংশ বেড়ে যায়।  তবে বিনিয়োগকারীরা বুঝতে চেষ্টা করছেন এই পূর্বাভাস কতটা সফল হবে কারণ এরই মধ্যে অনেক ভ্যাকসিন বিতরণ চলছে এবং শারীরিক দূরত্বের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে।

জুম বলেছে, তারা আশা করছে না এই বছরও তাদের প্রবৃদ্ধি গত বছরের মতোই থাকবে তবে ব্যবসা শক্তিশালী হবে।

২০২০ সালের শেষ তিন মাসে প্রতিষ্ঠানটির বিক্রি ৩৭০ শতাংশ বেশি ছিলো ২০১৯ সালের এই সময়ের তুলনায়।  ২০২০ সালে সেটা হয় ৮৮২.৫ মিলিয়ন মার্কিন ডলার।

এরিক ইউভান বলেন, চতুর্থ ত্রৈমাসিকে জুমের জন্য অভূতপূর্ব বছরের এক শক্তিশালী সমাপ্তি চিহ্নিত হয়। মহামারি থেকে উঠে আসতে শুরু করেছে বিশ্ব আর আমাদের কাজ কেবল শুরু হলো।

Reneta

মহামারিতে দূরে কাজ করার ক্ষেত্রে বড় বাধা তৈরি হয় সেখানে রাতারাতি পরিচিতি লাভ করে জুম।  সেখানে কিছু দূরবর্তী ব্যবসায়িক মিটিংয়ের জন্য চার্জ ধরা হলেও সাধারণ জনগণ খানিকটা বিনামূল্যে ব্যবহারের সুযোগ পায় জুম। ২০২০ সালে তাদের বিক্রি বেড়ে যায় ৩২৬ শতাংশ। সেটা গিয়ে দাঁড়ায় ২.৬ বিলিয়ন মার্কিন ডলারে। ২০১৯ সালের ২১.৭ মিলিয়ন থেকে ২০২০ সালে লাভ বেড়ে দাঁড়ায় ৬৭১.৫ মিলিয়ন মার্কিন ডলারে।

কেউ কেউ তাদের কর্মীদের অফিসে ফেরালেও অনেকে মহামারি দীর্ঘতর হওয়ায় সেখানে বাড়তি নমনীয়তা দেখাতে চায়।

এ প্রসঙ্গে এরিক ইউভান বলেন, দূর থেকে এবং যে কোনো জায়গা থেকে কাজ করার ভবিষ্যত এখানে। আমরা আমাদের নতুন বাস্তবতা বুঝি। আমরা আমাদের কর্মীদের আরো শক্তিশালী করার চেষ্টা করছি এবং আমাদের গ্রাহকদের ভাগাভাগি করে কাজ করার ও সফল করার চেষ্টা করছি।

তবে হারগ্রেভস ল্যান্সডাউনের বিশ্লেষক সুসান্নাহ স্ট্রিটার বলেন, মাউক্রোসফট ও গুগলের সঙ্গে প্রতিযোগিতাকে কিভাবে সামলাবে সেটার উপরই নির্ভর করবে জুমের ভাগ্য। কারণ এই দুটি প্রতিষ্ঠানও একই ধরনের ফিচার নিয়ে এসেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জুম
শেয়ারTweetPin

সর্বশেষ

কানাডায় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশকে ভোলেননি সঞ্জয়

জুন ১৩, ২০২৬

বিশ্বকাপ উদ্বোধনীতে শাকিরার পরা কেডস কোন ব্র্যান্ডের, দাম কত?

জুন ১৩, ২০২৬

কানাডায় ঝলমলে আয়োজনে আরেকবার উদ্বোধন হল বিশ্বকাপের

জুন ১৩, ২০২৬

প্রধানমন্ত্রীর সফর ঘিরে কক্সবাজারে উৎসবমুখর পরিবেশ

জুন ১২, ২০২৬

বিষধর সাপের দংশনে ১০ মাস বয়সী শিশুর মৃত্যু

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT