চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নকআউটে রোনালদোর মুখোমুখি রিয়াল?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৩ অপরাহ্ণ ১২, ডিসেম্বর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

প্যারিসে পিএসজির কাছে হার আর ক্লাব ব্রুগের বিপক্ষে ড্র- গুরুত্বপূর্ণ ৫টি পয়েন্ট খোয়ানোর জ্বালা নিশ্চয় আছে জিনেদিন জিদানের, নয়ত যে পিএসজিকে টপকে গ্রুপসেরা হয়ে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সুযোগ থাকতো রিয়াল মাদ্রিদের। লস ব্লাঙ্কোসরা দ্বিতীয় রাউন্ডে উঠেছে ঠিকই, সেটা গ্রুপ রানার্সআপ হয়ে। তাতেই যত বিপত্তি!

দ্বিতীয় রাউন্ডেই ইউরোপের বড় বড় ক্লাবগুলোর মুখোমুখি হওয়ার শঙ্কায় রেকর্ড ১৩বারের ইউরোপ চ্যাম্পিয়নরা। কপাল খারাপ হলে ক্লাবেরই সাবেক মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর জুভেন্টাসের মুখোমুখিও হয়ে যেতে পারে রিয়াল।

গ্রুপ ‘এ’ থেকে পিএসজির পেছনে থেকে দ্বিতীয় রাউন্ডে উঠেছে লস ব্লাঙ্কোসরা। অন্যদিকে বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার সিটি, জুভেন্টাস আর লিভারপুলের মতো দলগুলো নিজ নিজ গ্রুপের সেরা। তাতেই আসল সমস্যা। দ্বিতীয় রাউন্ডে এ দলগুলোর মুখোমুখি হওয়ার জোর সম্ভাবনা আছে লস ব্লাঙ্কোসদের।

একই সমস্যা মাদ্রিদের আরেক বড় ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদেরও। গ্রুপ ‘ডি’তে জুভেন্টাসের পেছনে থেকে রানার্সআপ হয়েছে রোজাব্লাঙ্কোরা। ফলে বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার সিটি, লিভারপুল আর পিএসজির মুখোমুখি হয়ে যেতে পারে ডিয়েগো সিমিওনের দল!

রিয়াল কিংবা অ্যাটলেটিকো, দুই দলের জন্য সান্ত্বনা হতে পারে আরবি লেইপজিগ। জার্মান দলটি গ্রুপ ‘জি’ থেকে চ্যাম্পিয়ন। বড় বড় দলের ভিড়ে এই একটা দলই যদি দ্বিতীয় রাউন্ডে প্রতিপক্ষ হয় তবেই খানিকটা স্বস্তি দিতে পারে রিয়াল-অ্যাটলেটিকোকে।

এর তুলনায় বার্সেলোনা আছে মিশ্র অবস্থানে। আটালান্টা, অলিম্পিক লিওঁর মতো প্রতিপক্ষ যেমন আছে তেমনি নকআউটে টটেনহ্যাম হটস্পার, নাপোলি, চেলসির মতো বড় দলগুলোরও মুখোমুখি হয়ে যেতে পারে লিওনেল মেসির দল।

Reneta

আগামী সোমবার হবে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডের ড্র। গ্রুপ পর্বের মতো দ্বিতীয় রাউন্ডেও একই দেশের ক্লাবগুলো মুখোমুখি হয় না একে অপরের।

পট ১(গ্রুপ সেরা): পিএসজি, বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার সিটি, জুভেন্টাস, লিভারপুল, বার্সেলোনা, আরবি লেইপজিগ ও ভ্যালেন্সিয়া।

পট ২(গ্রুপ রানার্সআপ): রিয়াল মাদ্রিদ, টটেনহ্যাম, নাপোলি, বরুশিয়া ডর্টমুন্ড, অলিম্পিক লিওঁ, চেলসি, অ্যাটলেটিকো মাদ্রিদ ও আটালান্টা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি সংগৃহীত

‘আওয়ামী লীগের শাসনামলে গণমাধ্যমের স্বাধীনতা ধ্বংস করে দেওয়া হয়েছে’

মে ২, ২০২৬

বৃষ্টি দেখে ‘পরিকল্পনা’ বদলায় নিউজিল্যান্ড

মে ২, ২০২৬
ছবি: সংগৃহীত

মাগুরায় বাসের ধাক্কায় কৃষক নিহত

মে ২, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চুরির পর ৭৩৫টি ল্যাপটপে আগুন, গ্রেপ্তার ৩

মে ২, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় যুদ্ধ শুরুর শঙ্কা রয়েছে: ইরান

মে ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT