চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নওয়াজ শরিফের অযোগ্যতা সাময়িক নাকি আজীবন?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০২ অপরাহ্ণ ২৯, জুলাই ২০১৭
আন্তর্জাতিক
A A
নওয়াজ শরীফ-পাকিস্তান

পাকিস্তানের সুপ্রিম কোর্ট শুক্রবার নওয়াজ শরিফকে প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষণা করার পর থেকেই তার অযোগ্যতার মেয়াদ নিয়ে দেশজুড়ে বিতর্ক শুরু হয়েছে। কেননা তাকে সংবিধানের যে অনুচ্ছেদের অধীনে অযোগ্য ঘোষণা করা হয়েছে সেখানে অযোগ্য ঘোষিত ব্যক্তি চিরকালের জন্য অযোগ্য, নাকি নির্দিষ্ট একটা সময় পর্যন্ত এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলা নেই।

নওয়াজ শরীফকে পাকিস্তানের সংবিধানের ৬২(১)(এফ) অনুচ্ছেদের অধীনে অযোগ্য ঘোষণা করা হয়েছে। এর ফলে কিছু সময় পর সাংসদ হিসেবে তিনি আবার নিজ রাজনৈতিক দলের নামে পার্লামেন্টে যোগ দিতে পারবেন কি না এ বিষয়ে পাকিস্তানের বহু অভিজ্ঞ আইনজীবীও দ্বিধায় পড়ে গেছেন।

কয়েকজন আইনজীবী পাকিস্তানি সংবাদমাধ্যম ডনকে জানিয়েছেন, ‘অযোগ্যতার মেয়াদ নিয়ে এই প্রশ্ন অনেক আগে থেকেই ঝুলে রয়েছে। তাই সুপ্রিম কোর্টের আরও বড় একটি বেঞ্চকে এই সমস্যার সমাধান করতে হবে।’

পাকিস্তান সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সাবেক সভাপতি তারিক মেহমুদ বলেছেন, ‘সুপ্রিম কোর্ট ইতোমধ্যে এ ধরণের বেশ কয়েকটি মামলায় আটকে রয়েছে। সবগুলোতে একই সমস্যা। সংবিধানের ৬২(১)(এফ) অনুচ্ছেদের অধীনে তাদের অযোগ্যতা স্থায়ী না অস্থায়ী তা নিশ্চিত করা যায়নি।’

এমনকি সাবেক প্রধান বিচারপতি আনোয়ার জহির জামালি এমনই একটি মামলার রায় দিতে গিয়ে প্রশ্ন রেখেছিলেন, ‘৬২ ও ৬৩ অনুচ্ছেদের ভিত্তিতে আদৌ একজন রাজনীতিককে চিরকালের জন্য নির্বাচনে অংশ নেয়া থেকে অযোগ্য ঘোষণা করা সম্ভব কি না। কেননা তারা সংবিধানের শর্তাবলীর অধীনে অযোগ্য হওয়ার পরও আবার যোগ্য হওয়ার উদ্দেশে যেকোন সময় নিজের অবস্থান সংশোধন করে ফিরে আসতে পারেন।’

অন্যদিকে সিনিয়র আইনজীবী রাহিল কামরান শেখ প্রাক্তন প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির উদাহরণ টেনে বলেন, আদালত অবমাননার দায়ে ৬৩ অনুচ্ছেদের অধীনে তাকে পাঁচ বছরের জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছিল।

Reneta

তিনি বলেন, ‘৬২(১)(এফ) অনুচ্ছেদে মেয়াদের নির্দিষ্টতা না থাকায় এর অধীনে বিচার হওয়া নওয়াজ শরিফের মামলাসহ এ জাতীয় সবগুলো মামলার সময় প্রশ্নবিদ্ধ। এই দ্বিধা দূর করার জন্য শিগগিরই নির্দিষ্ট করে জানানো দরকার, দণ্ডপ্রাপ্ত ব্যক্তির অযোগ্যতা শুধু চলতি নির্বাচনের ফলাফলের জন্য, নাকি আজীবন।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নওয়াজ শরীফপাকিস্তান
শেয়ারTweetPin

সর্বশেষ

মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে সারা দেশে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

সারাদেশে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

আগস্ট ৫, ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান: রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নানা কর্মসূচি পালন

জুলাই গণঅভ্যুত্থান দিবস যথাযোগ্য মর্যাদায় পালন

আগস্ট ৫, ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার প্রদান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার পেলেন যারা

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT