চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নওগাঁয় আওয়ামী লীগ নেতার মার্কেট দখলের অভিযোগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩১ অপরাহ্ণ ১৪, জানুয়ারি ২০১৮
জনপদ, নওগাঁ
A A

পুরনো একটি বিপণী বিতান ভেঙ্গে প্রকাশ্যে জায়গা-জমি জবর দখলের অভিযোগ উঠেছে নওগাঁর সাপাহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলীর বিরুদ্ধে। জমি দখল করতে লাঠিয়াল বাহিনী নিয়ে দস্যুতা করেন তিনি। ঘটনার সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিকদের উপর হামলা, মারপিট ও ক্যামেরা ছিনিয়ে নেয় শাহজাহানের ক্যাডাররা।

সাপাহার জিরো পয়েন্টের গিয়াস মার্কেটটি ক’দিন আগে হঠাৎ নিজের দাবি করেন শাহজাহান। ক্যাডার বাহিনী নিয়ে জোরপূর্বক দখলের পর রাতারাতি নতুন করে স্থাপনা গড়ে তোলা শুরু করে। এই ঘটনায় আতংক ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। জবর দখলের ছবি তুলতে গেলে শাহজাহান ও তার ক্যাডাররা হামলা চালায় সাংবাদিকদের উপর।

স্থানীয়দের দাবি গিয়াস মার্কেটটি প্রয়াত গিয়াস উদ্দীনের। পৈত্রিক সূত্রে দীর্ঘদিন ধরে সেটি দেখভাল ও ভোগ-দখল করে আসছিলো তার ছেলে-সন্তানরা। দলীয় প্রভাব খাটিয়ে সেটি জোরপূর্বক দখলে যায় শাহজাহান।

জমি দখলের বিষয়টি স্বীকার করে ক্রয়সূত্রে মার্কেটের একাংশে ৪ শতক জমি নিজের দাবি করেন এই আওয়ামী লীগ নেতা শাহজাহান। সাংবাদিকদের উপর হামলার ঘটনাটি অস্বীকার করেন তিনি। ঘটনায় হামলাকারী পাঁচজনকে গ্রেফতার করলেও জবর দখল ঠেকাতে পারেনি পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT