চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধোনির গ্লাভস বিতর্কে টিভি উপস্থাপককে গাভাস্কারের ‘ধমক’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৬ অপরাহ্ণ ০৯, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ধোনির গ্লাভস বিতর্কে মুখ খুলেছেন ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাস্কার। বিশ্বকাপে ‘আত্মত্যাগের’ প্রতীক খোদাই করা গ্লাভস ব্যবহার করতে ধোনিকে নিষেধ করায় আইসিসির বিরুদ্ধে সরব হয়েছেন দেশটির অধিকাংশ সমর্থক। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বকাপ বয়কটেরও ডাক দিয়েছেন তারা। সেটা নিয়েই সমর্থকদের একহাত নিয়েছেন গাভাস্কার।

যেসব ভারতীয় সমর্থক দেশপ্রেমের ‘দোহাই’ দিয়ে বিশ্বকাপ বয়কটের ডাক দিয়েছেন তাদের উদ্দেশ্যে গাভাস্কারের জবাব, ‘আপনারা যা ইচ্ছা করুন। কিন্তু ভারতীয় দল যদি ফিরে আসে তাহলে বিশ্বকাপ জিতবে কারা? এটা কি কখনো ভেবেছেন?

এক টেলিভিশন উপস্থাপকের একের পর এক এমন দাবির মুখে অনেকটা ধমকের সুরে মুখবন্ধ করে দেন গাভাস্কার। বলেন, ‘আপনারা শুধু কথা বলার জন্যই বলেন। কথা বলার আগে একটু ভেবেও দেখবেন।’

সাউথ আফ্রিকার বিপক্ষে ধোনি এমন একটি গ্লাভস ব্যবহার করেছেন, যার উপর খোদাই করা ভারতীয় প্যারা মিলিটারি স্পেশাল ফোর্সের ‘আত্মত্যাগের’ চিহ্ন। যদিও এইভাবে দেশে তিনি নায়ক হলেও আইসিসির কাছে খলনায়ক হয়ে যান।

ক্রিকেটের আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে চিঠি লিখে ধোনির গ্লাভস থেকে ওই চিহ্ন সরিয়ে ফেলার অনুরোধ জানায়। আইসিসির সাফ কথা, সেনাবাহিনীর লোগো পরে খেলা আইসিসির নীতি বিরোধী। এমনকি এর জন্য ধোনিকে শাস্তির মুখোমুখি করা হতে পারে। তার এ ধরনের আচরণ আইসিসির চুক্তি ভঙ্গের সামিল।

আইসিসির কড়া নিয়ম, তাদের বা সংশ্লিষ্ট বোর্ডের স্পন্সর ছাডা় অন্যকোনো লোগো পরা ক্রিকেটারদের কাছে শাস্তিযোগ্য অপরাধ। তবে প্রথমবার এমন করায় আপাতত ধোনিকে শাস্তি দিচ্ছে না সংস্থাটি।

Reneta

এরপরেই ভারতজুড়ে শুরু হয় প্রতিবাদ। আসরে নামে ভারতীয় ক্রিকেট বোর্ডও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গাভাস্কারধোনিবিশ্বকাপ-২০১৯
শেয়ারTweetPin

সর্বশেষ

কেমন হল জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের ওয়ানডে দল

জুন ২৫, ২০২৬

অভিনেত্রী কৃষির বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার নিয়ে চাঞ্চল্য

জুন ২৫, ২০২৬

ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ

জুন ২৫, ২০২৬

বড়লেখা সীমান্ত থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

জুন ২৫, ২০২৬

বাংলাদেশে পথশিশুদের মাদকাসক্তি: এক নীরব মানবিক, সামাজিক ও জাতীয় সংকট

জুন ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT