চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধানের ন্যায্য মূল্যের দাবিতে বিশ্ববিদ্যালয়ে কৃষকের সন্তানদের মানববন্ধন

মো. মাহমুদুল হক (সোহাগ)মো. মাহমুদুল হক (সোহাগ)
৫:৩৩ অপরাহ্ণ ১৩, মে ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A

দেশব্যাপী কৃষকের উৎপাদিত ধানের ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত দেশের বিভিন্ন প্রান্তের কৃষকের সন্তানসহ অন্যান্য শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেন। সোমবার (১৩ মে) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে শিক্ষার্থীরা ধানের দাম বাড়ানোসহ সরকার নির্ধারিত মূল্যে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয়ের দাবি জানান।

মানববন্ধনে সরকার ও রাজনীতি বিভাগের ছাত্র জাহিদুল ইসলাম বলেন, ‘গ্রীষ্মের এ ধান কাটার মৌসুমে চারদিকে মাঠজুড়ে সোনালি ফসলের গন্ধ। এই আনন্দেও কৃষকের মন ভাল নেই। শরীরের ঘাম জড়িয়ে ধান চাষ করে কৃষকেরা ন্যায্য মূল্য পাচ্ছেন না। একজন সচেতন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও কৃষকের সন্তান হিসেবে আজকে প্রতিবাদ জানাচ্ছি।’

তিনি বলেন, ‘কৃষকদের প্রতি মণ ধান বিক্রি করতে হচ্ছে ৫০০ টাকা যেখানে শ্রমিকদের দিতে হয় ৮০০/৯০০ টাকা। প্রতিমণে ধানে লোকসান হচ্ছে ৩০০/৪০০ টাকা। তাই আমরা সরকারের নিকট দাবি জানাচ্ছি সুষ্ঠু নীতিমালার মাধ্যমে ন্যায্য মূল্যে সরাসরি কৃষকের নিকট হতে ধান সংগ্রহ করার জন্য। আমদানি নির্ভরতা বন্ধ করে কৃষকদের ন্যায্য মূল্য ও যথাযথ সম্মান প্রদর্শনের জন্য।’

ইতিহাস বিভাগের ছাত্র নুরুজ্জামান শুভ বলেন, ‘কৃষি প্রধান দেশে কৃষকের চোখে আজ পানি। কৃষক ন্যায্য মূল্য না পেয়ে প্রতিবাদে ধানক্ষেতে আগুন ধরিয়ে দিচ্ছে। মণ প্রতি ২০০/৩০০ টাকা ক্ষতিতে ধান বিক্রি করতে হচ্ছে কৃষককে।

ফলে পরিবার নিয়ে অসহায় জীবন যাপন করতে হচ্ছে কৃষকদের। অথচ তারা আমাদের অন্নের যোগানদাতা। যারা ক্ষমতায় থাকে তাদের কেউ কখনই কৃষকদের নিয়ে ভাবে না। আমরা চাই, সরকার সুষ্ঠু নীতিমালা করে কৃষকের নিকট থেকে নায্যমূল্যে ধান ক্রয় করতে বাধ্য করুক ব্যবসায়ীদের।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কৃষকজাবিমানববন্ধন কর্মসূচি
শেয়ারTweetPin

সর্বশেষ

তিন বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো

জুন ১২, ২০২৬

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, ৯ জনের সাউথ আফ্রিকাকে হারিয়ে শুরু মেক্সিকোর

জুন ১২, ২০২৬

২০২৬ বিশ্বকাপের প্রথম গোল: কে এই হুলিয়ান কুইনোনেস

জুন ১২, ২০২৬

ফুটবলের মহামঞ্চে সালমা হায়েক

জুন ১২, ২০২৬

নাচে-গানে সুরের মূর্ছনায় জমকালো মঞ্চায়নে পর্দা উঠল বিশ্বকাপের

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT